অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৭ই অক্টোবর ২০২৬ | ২২শে আশ্বিন ১৪৩৩

চলতি অর্থবছরের প্রথম ২ মাসে রপ্তানি আয় বেড়েছে ৯.১২ শতাংশ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ঠা সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:২৭

remove_red_eye

২৬৬

চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) বাংলাদেশ ৯৩৭ কোটি ৬১ লাখ মার্কিন ডলারের সমমূল্যের পণ্য বিদেশে রপ্তানি করেছে যা পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ৯.১২ শতাংশ বেশি।
সোমবার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এই হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। ইপিবির তথ্য অনুযায়ী, জুলাই-আগস্ট সময়ে যে রপ্তানি আয় পাওয়া গেছে, তা ২ মাসের কৌশলগত লক্ষ্যমাত্রার তুলনায় বেশি। এ সময়ে নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল ৯৩৫ কোটি ডলার।
বরাবরের মতো আলোচ্য সময়েও সবচেয়ে বেশি রপ্তানি আয় এসেছে তৈরি পোশাক থেকে। এ সময়ে পোশাক রপ্তানি হয়েছে ৭৯৯ কোটি ৮৫ লাখ ডলারের, যা এর আগের বছরের একই সময়ের তুলনায় ১২.৪৬ শতাংশ বেশি। চলতি বছরের প্রথম ২ মাসে পোশাক রপ্তানি লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। এ সময়ে নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল ৭৮৮ কোটি ৩৮ লাখ ডলার।
জুলাই আগস্ট সময়ে নীট পোশাক পণ্য রপ্তানি হয়েছে ৪৫৮ কোটি ২২ লাখ ডলারের, যা গতবছরের একই সময়ের তুলনায় ১৭.০২ শতাংশ বেশি। অন্যদিকে ওভেন পোশাক রপ্তানি দাঁড়িয়েছে ৩৬১ কোটি ৬৩ লাখ ডলার, যা এর আগের বছরের প্রথম ২ মাসের তুলনায় ৬.৮৬ শতাংশ বেশি।
আলোচ্য সময়ে প্রধান প্রধান রপ্তানি পণ্যের মধ্যে প্লাস্টিক পণ্যের রপ্তানি আয় বাড়লেও অন্যান্য পণ্য যেমন কৃষিজাতপণ্য ও মাছ, পাট ও পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য এবং হোম টেক্সটাইল পণ্যের রপ্তানি আয় গতবছরের তুলনায় পিছিয়ে আছে। এ সময়ে ৩ কোটি ৫১ লাখ ডলারের প্লাস্টিক পণ্য, ১৭ কোটি ৪৪ লাখ ডলারের কৃষিজাত পণ্য, ৬ কোটি ১০ লাখ ডলারের হিমায়িত মাছ, ১৪ কোটি ডলারের পাট ও পাটজাত পণ্য এবং ১২ কোটি ৫১ লাখ ডলারের হোম টেক্সটাইল পণ্য রপ্তানি হয়েছে।
এদিকে, চলতি বছরের দ্বিতীয় মাস আগস্টে রপ্তানি আয় দাঁড়িয়েছে ৪৭৮ কোটি ২১ লাখ ডলার, যা এর আগের বছরের একই মাসের তুলনায় ৩.৮০ শতাংশ বেশি।

সুত্র বাসস

লালমোহনের রমাগঞ্জে সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

লালমোহনের রমাগঞ্জে সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

একনেকে সৌরবিদ্যুৎকেন্দ্রসহ ১৩ প্রকল্প অনুমোদন

একনেকে সৌরবিদ্যুৎকেন্দ্রসহ ১৩ প্রকল্প অনুমোদন

বিনিয়োগ আকর্ষণে সরকারের ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলারের বিনিয়োগ

বিনিয়োগ আকর্ষণে সরকারের ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলারের বিনিয়োগ

মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য : রাষ্ট্রপতি

মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য : রাষ্ট্রপতি

শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : ড. মঈন খান

শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : ড. মঈন খান

নিষিদ্ধ দলের কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না: ডিবিপ্রধান

নিষিদ্ধ দলের কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না: ডিবিপ্রধান

পথশিশু ও ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ডা. জাহিদ

পথশিশু ও ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ডা. জাহিদ

রসায়নে নোবেল পেলেন অঁরি কাগান ও কেনসো সোয়াই

রসায়নে নোবেল পেলেন অঁরি কাগান ও কেনসো সোয়াই

৭ নভেম্বর সরকারি ছুটি, প্রজ্ঞাপন জারি

৭ নভেম্বর সরকারি ছুটি, প্রজ্ঞাপন জারি

আজ মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় মাছধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

আজ মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় মাছধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

আরও...