বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২রা সেপ্টেম্বর ২০২৩ রাত ১০:০৩
৪৩৩
মলয় দে : ভোলায় ১ কেজি গাঁজা সহ মোঃ মনির হোসেন (৪২) ও মোঃ আব্বাস (৩২) নামে এই দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শুক্রবার রাত ১১টায় ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকের হাট বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মোঃ মনির হোসেন ভোলা পৌরসভার ৪ নং ওয়ার্ড মধ্য চরনোয়াবাদ মহিলা মাদ্রাসা রোডের বাসিন্দা আঃ বারেক ফকিরের ছেলে।অপর গ্রেফতারকৃত আসামী মোঃ আব্বাস সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ০৫নং ওয়ার্ডের বাসিন্দা কয়ছার সিকদারের ছেলে।
পুলিশ জানায়,শুক্রবার রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই (নিঃ) মোঃ আসাদুজ্জামান খান তার সংগীয় ফোর্স সহ ভেদুরিয়া ইউনিয়নে একটি মাদক উদ্ধার অভিযান চালায়।এসময় ওই ইউনিয়নের ব্যাংকের হাট ০১নং ওয়ার্ড টেক্সটাইল কলেজের মোড়ে দালাল বাড়ী জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর থেকে ওই দুই মাদক কারবারি কে ১ কেজি গাঁজা সহ আটক করা হয়।তবে এই দুই জনকে আটক করতে গেলে তাদের সাথে থাকা আরো এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
পুলিশ আরো জানায়, গ্রেফতারকৃত ও পলাতক উভয় আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। একই সাথে পলাতক আসামীকে দ্রæত গ্রেফতার করার প্রক্রিয়া চলমান রয়েছে।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত