বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১লা সেপ্টেম্বর ২০২৩ রাত ১০:১৯
৫১২
এইচ আর সুমন : ভোলায় বর্ণাঢ্য র্যালিসহ নানা আয়োজনের মধ্য দিয়ে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত হয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) বেলা সাগে ১১টার দিকে শহরের মহাজনপট্টি জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে ঢোল বাধ্য বাজিয়ে রঙ বেরঙের ব্যানার, ফেষ্টুনসহ জেলা, উপজেলাসহ বিভিন্ন ইউনিয়নের নেতার্মীরা অংশ নেয়। র্যালেটি শহরের বরিশাল দালানের সামনে দিয়ে নতুন বাজার প্রদক্ষিণ করে কালিনাথ রায়ের বাজার হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়।
এর আগে জেলা বিএনপির কার্যালয়ের সামনে র্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ মো. রাইসুল আলমের সভাপতিত্বে বক্তব্য দেন, হারুন অর রশিদ ট্রুম্যান, যুগ্ম আহবায়ক ফজলুর রহমান বাচ্চু মোল্লা, হুমায়ুন কবির সোপান, এনামুল হক, মফিজুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইয়ারুল আলম লিটন, সদর উপজেলার বিএনপির আহবায়ক মো. আফিস আলতাফ, পৌর বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল মিলন সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী ,জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক খন্দকার আল আমিন, সহ সভাপতি মুনতাসির আলম রবিন, যুব দলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারন সম্পাদক আব্দুল কাদের সেলিম, যুগ্ম সম্পাদক মো. মোস্তফা প্রমূখ।
এসময় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন আদর্শবান রাজনীতিবিদ। তার আদর্শে গড়া জাতীয়তাবাদী দল কখনোই কারো সামনে মাথা নতো করেনি। বর্তমান সরকার প্রতিটি নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করছে। যতই অত্যাচার নির্যাতন করুক না কেনো বর্তমান সরকারের সময় ফুরিয়ে এসেছে। একমাত্র জনগণের উত্তাল আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে। তত্ত¡াবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে। চরফ্যাশন প্রতিনিধি জানান \ চরফ্যাশনে কেক কেটে বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে সংগঠনটির নেতৃবৃন্দ। শুক্রবার (১সেপ্টেম্বার) বিকেলে বিএনপির সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আলমের বাস ভবনে প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভা পালন করা হয়। দলের সিনিয়র সহ-সভাপতি আ,ন,ম আমিনুল ইসলাম মিন্টিজের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ গ্রহণ করেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আলমগীর হোসেন মালতিয়া,পৌর বিএনপির সম্পাদক খারুলইসলাম সোহেল ,যুবদল সভাপতি আশ্ররাফুর রহমান দিপু ফরাজী, সামছুদ্দিন কাউছ ,যুবনেতা শহীদুল ইসলাম দুলাল, শ্রমিকনেতা আজাদ , মীর ছায়েদ ,হাবিব নেগাবান ,ছাত্রদল সভাপতি আলী মুর্তুজা ওলামাদলের সভাপতি মাওলানা মহিবুল্যাহ প্রমূখ
সভায় বক্তরা বলেন , শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী দল বিএনপি দেশের বৃহত্তর রাজনৈতিক দল। দেশের সকল সংকটে বিএনপির গৌরবময় ভূমিকা রয়েছে। জনগণের পাশে থেকে দলটি দীর্ঘ পথ পাড়ি দিয়েছে। এদেশে গণতন্ত্র, বাকস্বাধীনতা ও ভোটাধিকার পেতে আন্দোলন চলছে। নির্দলীয় সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে জনগন রাজপথের ফয়সালায় সমর্থন জানাচ্ছে।তাই যতই টালবাহানা করা হোক না কেন বিএনপিকে রেখে এদেশে কোন নির্বাচন হতে পারে না। দেশবাসী আজ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। সরকারের পতন সুনিশ্চিত বলেও মন্তব্য করেন বক্তারা। পরে জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত শেষে আগামী দিনে বেগম খালেদাজিয়ার নেতৃত্বে তত্বাবধায়ক সরকারের দাবী আদায় করে আগামী নির্বাচনে বিএনপিকে রাষ্ট্রিয় ক্ষমতায় আনার জন্য অঙ্গিকার করেন দলীয় নেতা-কর্মীরা।
মনপুরা প্রতিনিধি জানান : ভোলার মনপুরায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে উপজেলা বিএনপির বিবাদমান দুই গ্রæপ পৃথক পৃথকভাবে ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে।
শুক্রবার সকাল ৭ টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম গ্রæপের নেতা-কর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে। অপরদিকে দুপুর ৩ টায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম নয়ন গ্রæপের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান পালন করে।
এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মফিজুল ইসলাম মিলন মাতাব¦র, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম শাহীন, সাবেক যুবদল সভাপতি রাজীব চৌধুরী, মৎস্যদল সভাপতি মোঃ মোস্তফিজুর রহমান, শ্রমিকদল সভাপতি রফিকসহ অন্যান্যরা।
অপরদিকে নুরুল ইসলাম নয়ন গ্রæপের বিএনপির সহসভাপতি আবদুল মান্নান হাওলাদার, সহসভাপতি ডাঃ কামাল উদ্দিন, সহসভাপতি সেলিম মোল্লা, যুবদলের আহবায়ক শামসুদ্দিন মোল্লা, স্বেচ্ছাসেবকল আহবায়ক মোঃ মিজানুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা।
সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারফ হোসেন শাজাহানের আজ ১৪ তম মৃত্যুবার্ষিকী
বোরহানউদ্দিনে দ্বিতীয় দিনে স্কয়ারের ফ্রি হেলথ ক্যাম্পে চিকিৎসাসহ ঔষধ পেলো কয়েক হাজার মানুষ
গণিত পরীক্ষা খারাপ হওয়ায় ভোলায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
ভোলা জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল
ভোলায় ‘শিক্ষা সুরক্ষা’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
মনপুরায় চোরাচালান চক্রের প্রধান আসামী গ্রেফতার
ভোলায় ৪ দিন ব্যাপী স্কয়ারের ফ্রি হেলথ ক্যাম্পে চিকিৎসা সেবা শুরু
যে হাটে বিক্রি হয় মানুষের হাড়ভাঙা শ্রম
দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে ভোলায় তেলের সংকটে নদীতে নামতে পারছেন না জেলেরা
ভোলায় বারি মুগ ডালের কৌশল শীর্ষক মাঠ দিবস পালিত
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক