অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলা সমবায় ব্যাংকের নির্বাচনে সভাপতি পদে জহুরুল ইসলাম নকিব বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে আগস্ট ২০২৩ রাত ১০:৩৩

remove_red_eye

৬৬৪

মলয় দে:  ভোলা সমবায় ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে  ভোলা জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও কাচিয়া ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল ইসলাম নকিব বিনা প্রতিদ্ব›িদ্বতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছে। এছাড়াও সহসভাপতি পদে ইউসুফ হাওলাদার,পরিচালক নির্বাহী সদস্য  পদে ভোলা সদরে মোঃ নুরুল ইসলাম, দৌলতখানের কামরুল আহসান, বোরহানউদ্দিন থেকে মো: নুরুল ইসলাম,লালমোহন, চরফ্যাশন ও মনপুরা থেকে সাইফুল ইসলাম এই ৪ জন নির্বাচিত হয়েছে।
২৮ শে আগস্ট সোমবার ভোলা সমবায় ব্যাংক লিমিটেড এর বিশেষ সাধারণ সভা ও নির্বাচন ২০২৩ এর  আনুষ্ঠানিকভাবে ঘোষণার মধ্যে দিয়ে দায়িত্ব গ্রহন করেছেন নবাগত নির্বাচিত সদস্যরা।
 জেলা সমবায় ব্যাংক লিমিটেড ও সমবায় সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম খান এর সভাপতিত্বে দায়িত্ব গ্রহন অনুষ্ঠানে  বক্তব্য রাখেন নবনির্বাচিত কমিটির চেয়ারম্যান জহুরুল ইসলাম নকিব, জেলা সমবায় সহকারী নিবন্ধক মোঃ আব্দুল মতিন,কেন্দ্রীয় মৎস্য জীবিত সমিতির সভাপতি নূরুল ইসলাম মুন্সী, সিনিয়র আইনজীবী মোঃ নাসির উদ্দিন ও বর্তমান কমিটির সহ সভাপতি মোঃ ইউসুফ ও  সমবায় সমিতির সদস্য মোঃ জাহাঙ্গীর আলম,সমবায় ব্যাংক লিমিটেড এর নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম সুজন এবং উপজেলা সমবায় অফিসার মোঃ মিজানুর রহমান  প্রমুখ।
সাধারণ সভা শেষে নির্বাচন পরিচালনা কমিটির উপজেলা সমবায় অফিসার মোঃ মিজানুর রহমান আনুষ্ঠানিকভাবে ৩ বছর মেয়াদের ব্যবস্থাপনা কমিটির নবনির্বাচিত কমিটির চেয়ারম্যান হিসেবে জহুরুল ইসলাম নকিব কে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিতসহ  অন্যান্য পরিচালকদের নাম ঘোষণা করেন। এরপর নবনির্বাচিত কমিটির চেয়ারম্যান জহুরুল ইসলাম নকিব কে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...