অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে ইদুর মরার গন্ধ খুঁজতে ঘরে গিয়ে দেখেন বৃদ্ধার লাশ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৪শে আগস্ট ২০২৩ রাত ০৮:৫২

remove_red_eye

৪৮৮

লালমোহন প্রতিনিধি : পঁচা গন্ধে বাড়ির লোকজন অতিস্ট। ইদুর মরেছে ভেবে গন্ধ খুঁজতে গিয়ে বদ্ধ ঘরে পেলেন বৃদ্ধার লাশ। ৮৫ বছরের কৃষ্ণা দাসীর লাশ বুধবার রাতে লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের দক্ষিণ কালমা গ্রাম থেকে উদ্ধার করে পুলিশ। ওই বৃদ্ধার স্বামী অম্মৃকা চরণ মাঝি বছর দশ আগে মৃত্যুবরণ করে। তার ২ ছেলে ২ মেয়ে। মেয়েরা শ^শুর বাড়িতে থাকে। এক ছেলে ভারতে ও অপর ছেলে ঢাকায় কাজ করে। স্বামীর মৃত্যুর পর থেকে ঘরে একাই বসবাস করতো কৃষ্ণা দাসী। জীবিকা চালাতো বিভিন্ন বাড়িতে গিয়ে ঝার-ফুঁ এর কাজ করে। এলাকায় তিনি ‘খনকার’ হিসেবে পরিচিত।
বৃদ্ধা কৃষ্ণা দাসীর দেবরের ছেলে মধ্য কালমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিত রঞ্জন মন্ডল জানান, একই বাড়িতে বসবাস করলেও তার চাচীর ঘরে তেমন যাওয়া হয়না। সর্বশেষ গত রবিবার এলাকার মাতাব্বর বাড়িতে গিয়ে ঝাড় ফুঁ এর কাজ করে আসার পর আর তাকে দেখননি। তার এক মেয়ে পাশেই চরল²ী গ্রামে থাকে। তিনি সেখানেও যান। একারণে বৃদ্ধার আর খোঁজ নেননি কেউ। মঙ্গলবার থেকে বাড়িতে উৎকট গন্ধ নাকে আসে সবার। প্রথমে তেমন পাত্তা না দিলেও বুধবার বিকেলে অসিত রঞ্জন মন্ডল স্কুল থেকে ফিরে ভাত খেতে বসলে গন্ধের কারণে খেতে পারেননি। পরে ইদুর মরেছে ভেবে গন্ধের উৎস খুঁজতে থাকেন। এক পর্যায়ে বৃদ্ধার ঘরের দিক থেকে গন্ধ পেয়ে ঘরের দরজা খুলে দেখেন চৌকির উপর মশারী টানানো। মশারীর মধ্যে অর্ধেক অংশ উপুর হয়ে এবং ডান পা মাটির দিকে ঝুলে মরে আছেন বৃদ্ধা। এঘটনায় ইউপি চেয়ারম্যান আকতার হোসেন হাওলাদারকে জানান তিনি। খবর পেয়ে রাতের দিকে লালমোহন থানা পুলিশ বৃদ্ধার লাশ উদ্ধার করে।
লালমোহন থানার পুলিশ পরিদর্শক মো. মাহবুবুর জানান, লাশ উদ্ধার করে বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য ভোলা মর্গে পাঠানো হয়েছে।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...