অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে আগস্ট ২০২৩ রাত ০৯:০৮

remove_red_eye

৪৮৭

মলয় দে:  ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন এবং ৬ষ্ঠ ও ৭ম শ্রেনির নতুন শিক্ষা কারিকুলাম সম্পর্কে অভিভাবকদের সুস্পষ্ট ধারনা দেয়ার লক্ষ্যে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২২ শে জুলাই বিদ্যালয়টির মিলনায়তনে  দিবা শিফটের  সকাল ১০ টা থেকে ১২টা ও প্রভাতি শিফটের বেলা ১২ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশটিতে উভয় শিফটের  প্রায় ৪০০ জন  অভিভাবক অংশ নেয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম'র সভাপতিত্বে উপস্থিত ছিলেন দিবা ও প্রভাতি শিফটের দায়িত্ব সহকারী প্রধান শিক্ষক আহসান কবির, ফাতেমা জোহরা,দিবা শিফটের সিনিয়র শিক্ষক মাইনুদ্দিন, আমির ফয়সাল, হুমায়ুন কবির,প্রভাতি শিফটের মইন উদ্দিন, নাজির উদ্দিন, মাহবুবা খনম সহ আরো অনেকে। জানা যায়,সমাবেশে ৬ষ্ঠ ও ৭ম শ্রেনির নতুন কারিকুলাম সম্পর্কে অভিভাবকদের বিশেষ ধারনা দেন উপস্থিত শিক্ষকরা।এই শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিকগুলো তাদের সামনে উপস্থাপন করা হয়।বর্তমান এই শিক্ষা ব্যবস্থায় তাদের সন্তানদের সাথে তাদের করনীয় বিষয়ে ধারনা দেয়া হয়।
এর পাশাপাশি শিক্ষার্থীদের স্কুলে অনুপস্থিতি, স্কুল পালানো, নিয়মশৃঙ্খলা সহ আরো বিভিন্ন বিষয়ে তাদেরকে অবহিত করা হয়।পরে  সকল বিষয়ের আলোকে অভিভাবকগন একে একে তাদের মতামত উপস্থাপন করেন।
এর আগে সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক বলেন,বর্তমান যে শিক্ষা ব্যবস্থা সরকার চালু করেছে এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীরা পাঠ্যপুস্তকের ধারনার সাথে সাথে নিজেদের কে দক্ষ হিসেবে গড়ে তোলার সু্যােগ পাবে।অমনোযোগী, পিছিয়ে পড়া শিক্ষার্থীরাও আর পিছিয়ে থাকবে না।সমান অংশগ্রহনের মাধ্যমে তারাও সমানে সমান তাল মিলিয়ে চলতে পারবে।তবে এই নতুন শিক্ষা কারিকুলামে  শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের ও অনেক ভূমিকা পালন করতে হবে।আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করার লক্ষে নিরলসভাবে ওদের পাশে থাকতে হবে।
এছাড়াও তিনি শিক্ষার্থীদের বিদ্যালয়ে শতভাগ উপস্থিতির বিষয়ে অভিভাবকদের সহযোগীতা কামনা করে বলেন,আপনার সন্তানকে নিয়মিত বিদ্যালয়ে পাঠানোর দায়িত্ব আপনাদের।সন্তান নিয়মিত স্কুলে আসে কি না এবং সবগুলো ক্লাস করছে কি না এ বিষয়ে খোঁজ রাখবেন।সপ্তাহে কমপক্ষে একবার শ্রেনি শিক্ষকের সাথে যোগাযোগ করার কথা ও বলেন তিনি।
এদিকে অভিভাবকদের সাথে কথা বলে জানা যায়,বর্তমান শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জানার পর তারা এতে সন্তোষে প্রকাশ করেন।সেই সাথে এধরনের  অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভার আয়োজন করায় বিদ্যালয়ের সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ

বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’

বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’

কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান

কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

আরও...