অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৮ই জুলাই ২০২৬ | ২৪শে আষাঢ় ১৪৩৩

ভোলায় হাসপাতালে কমছে ডেঙ্গু রোগীর চাপ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে আগস্ট ২০২৩ রাত ০৯:৪০

remove_red_eye

৪৬৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় গত এক সপ্তাহের তুলনায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কিছুটা কমতে শুরু করেছে। এতে করে মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফিরছে। গত ২৪ ঘন্টায় ভোলা ২৫০ শয্যা জেনারে হাসপাতালে ৮ জনসহ জেলায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ জন। ডেঙ্গু আক্রন্তের সংখ্যা কমলেও হাসপাতালে এখনো কাটেনি শয্যা সংকট।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে,গেলো এক মাস ধরে দ্বীপ জেলা ভোলায় প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লেও গত ১ সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা কমতে শুরু করেছে।  এতে করে হাসপাতালে ভর্তি রোগীর চাপ কমতে শুরু করেছে।  ভোলা সিভিল সার্জন দপ্তরের হিসাব মতে, গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ১৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ৪৪ জন। এ পর্যন্ত জেলায় এক হাজার ৩৪০ জনের ডেঙ্গু সনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪ জনের। আর চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ২৯৬ জন। এদিকে ভোলা ২৫০ শয্যা জেনারে  হাসপাতালের রোগীর কিছুটা কমলেও এখনো কাটেনি শয্যা সংকট। এর পরও চিকিৎসা সেবা পেয়ে শন্তুষ্ট প্রকাশ করেন রোগী ও স্বজনরা।

ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা: মোঃ শিবলী সাদিক জানান, হাসাপতালে জনবল সংকটে বিভিন্ন রোগীর চাপ সামাল দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। তবে এরপরও ডেঙ্গু আক্রান্ত রোগীদের পর্যাপ্ত সেবা দেয়ার চেষ্টা করছেন বলছেন চিকিৎসকরা।

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...