বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২শে আগস্ট ২০২৩ রাত ০৯:৪০
৪৯০
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় গত এক সপ্তাহের তুলনায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কিছুটা কমতে শুরু করেছে। এতে করে মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফিরছে। গত ২৪ ঘন্টায় ভোলা ২৫০ শয্যা জেনারে হাসপাতালে ৮ জনসহ জেলায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ জন। ডেঙ্গু আক্রন্তের সংখ্যা কমলেও হাসপাতালে এখনো কাটেনি শয্যা সংকট।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে,গেলো এক মাস ধরে দ্বীপ জেলা ভোলায় প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লেও গত ১ সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা কমতে শুরু করেছে। এতে করে হাসপাতালে ভর্তি রোগীর চাপ কমতে শুরু করেছে। ভোলা সিভিল সার্জন দপ্তরের হিসাব মতে, গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ১৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ৪৪ জন। এ পর্যন্ত জেলায় এক হাজার ৩৪০ জনের ডেঙ্গু সনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪ জনের। আর চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ২৯৬ জন। এদিকে ভোলা ২৫০ শয্যা জেনারে হাসপাতালের রোগীর কিছুটা কমলেও এখনো কাটেনি শয্যা সংকট। এর পরও চিকিৎসা সেবা পেয়ে শন্তুষ্ট প্রকাশ করেন রোগী ও স্বজনরা।
ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা: মোঃ শিবলী সাদিক জানান, হাসাপতালে জনবল সংকটে বিভিন্ন রোগীর চাপ সামাল দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। তবে এরপরও ডেঙ্গু আক্রান্ত রোগীদের পর্যাপ্ত সেবা দেয়ার চেষ্টা করছেন বলছেন চিকিৎসকরা।
বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবীতে ঐক্যের ডাক
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চরফ্যাশনে সংকটে হাজারো জেলে
চরফ্যাশনে নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা
ভোলায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
ভোলায় জেলেদের মাঝে চাল বিতরণ শুরু
লালমোহনে কাভার্ড ভ্যানসহ ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ
লালমোহনে সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত