বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২শে আগস্ট ২০২৩ রাত ০৯:৩৭
৪১৩
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার জেলেদের মাঝে জীবন রক্ষা লাইফ জ্যাকেট বিতরণ করেছে আমেরিকার একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে ২নং পূর্ব ইলিশা ঐতিহ্যবাহী নাদের মিয়া বাড়ির মাঠে আনুষ্ঠানিকভাবে এই লাইফ জ্যাকেটগুলো বিতরণ করা হয়।
ঢাকাস্থ ভোলা সদর উপজেলা সমিতির মাধ্যমে আমেরিকার ওয়ালিভেন্ট ইন কর্পোরেশন নামের স্বেচ্ছাসেবী সংগঠন লাইফ জ্যাকেট বিতরণ করে। এ উপলক্ষ্যে জেলেদের জীবন-জীবিকা এবং মৎস্য জীবিদের সুরক্ষায় কি করা যায় সে বিষয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন সংস্থার নেতৃবৃন্দ।
ঢাকাস্থ ভোলা সদর উপজেলা কমিটির কর্মকর্তা ও আয়োজন কমিটির আহŸায়ক হাসনাত মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকাস্থ সদর উপজেলা সমিতির সভাপতি মোহাম্মদ ইউসুফ। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন, ওয়োলিভেন্ট ইন কর্পোরেশনের উপদেষ্টা প্রকৌশলী মার্ক ফারুকী ও প্রতিষ্ঠাতা সভাপতি সাইমন ফারুকী। স্বাগত বক্তব্য রাখেন, সড়ক ও জনপথ বিভাগের সাবেক প্রধান প্রকৌশলী ও ঢাকাস্থ ভোলা সদর উপজেলা সমিতির সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী মোঃ আবদুস সবুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকাস্থ ভোলা সদর উপজেলা সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল বেলাল, দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, তালহা তালুকদার বাঁধন।অনুষ্ঠানের শুরুতে আমেরিকা থেকে আগত অতিথিদেরকে ফঅুল দিয়ে বরণ এবং ক্রেস্ট উপহার দেয়া হয়।
অনুষ্ঠানে সদর উপজেলার ইলিশা, কাচিয়া, রাজাপুর ও শিবপুর ইউনিয়নের ৩ শত জেলেকে লাইফ জ্যাকেট উপহার দেয়া হয়।
অনুষ্ঠানে ঢাকা এবং আমেরিকা থেকে আগত অতিথিরা বক্তৃকালে সকলেই আগামী দিনে জেলেদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ওয়ালিভেন্ট ইন কর্পোরেশন এবং ঢাকাস্থ ভোলা সদর উপজেলা সমিতি ভবিষ্যতে ভোলার জেলেদেও কল্যাণে প্রকল্প গ্রহণের ঘোষণা দেন। একই সঙ্গে ওয়ালিভেন্ট ইন কর্পোরেশন এর সভাপতি সাইমন ফারুকী দুর্যোগ কবলিত ভোলার জেলে এবং অন্যান্যদের জন্য ভবিষ্যতে আরো প্রকল্পগ্রহণ করার আশা ব্যক্ত করেন।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত