বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২১শে আগস্ট ২০২৩ রাত ১০:০৬
৪০১
বাংলার কণ্ঠ প্রতিবেদক: আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ২১ আগষ্ট হত্যার চেষ্টা করা হয়েছে। সেই দিন অনেকেই শহীদ হয়েছেন। বেগম আইভী রহমানসহ অনেকেই জীবন দিয়েছেন। এটা বাংলাদেশের ইতিহাসের একটি কলঙ্কজনক দিন। কারন এই ঘটনার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর কন্যাকে শেষ করতে চেয়েছিলো। তিনি আরো বলেন, ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে হত্যাকে করেছে। আর ২১ আগষ্ট গ্রেনেড হামলা করে তাদের অসমাপ্ত কাজ সমাপ্ত করার চেষ্টা করেছে ষড়যন্ত্রকারীরা। কিন্তু আল্লাহর অসীম রহমতে বঙ্গবন্ধু কন্যা বেঁচে গিয়েছিলেন। আজ তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে রাষ্ট্র পরিচালনা করে চলেছেন। আন্তজাতিক বিশ্বে বাংলাদেশকে মর্যাদাশীল করেছেন।
২১ আগষ্ট নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদ দিবস উপলক্ষে সোমবার বেলা ১২ টায় জেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনায় সভায় ঢাকা থেকে ভাচুর্য়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।
ভোলার আওয়ামীলীগের নেতৃবৃন্দকে ঐক্যবধ্য হয়ে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য আহবান জানিয়ে বলেন, সেই নির্বাচনে আমাদের ইনশাআল্লাহ বিজীয় হতে হবে। সেই লক্ষে আপনারা কাজ করবেন। যাতে আমরা ভোলার ৪টি আসনেই বিজয়ী হতে পারি।
ভোলা জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুল কাদের মজনুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি আবদুল মমিন টুলু, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক জহুল ইসলাম নকিব, এনামুল হক আরজু,সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: ইউনুস, আওয়ামীলীগের নেত্রী অধ্যক্ষ সাফিয়া খাতুন, যুব মহিলা লীগের আহবায়ক খাদিজা আক্তার স্বপ্না সহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে ২১ আগষ্ট নিহতদের স্মরনে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবীতে ঐক্যের ডাক
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চরফ্যাশনে সংকটে হাজারো জেলে
চরফ্যাশনে নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা
ভোলায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
ভোলায় জেলেদের মাঝে চাল বিতরণ শুরু
লালমোহনে কাভার্ড ভ্যানসহ ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ
লালমোহনে সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
একনেকে সৌরবিদ্যুৎকেন্দ্রসহ ১৩ প্রকল্প অনুমোদন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত