বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০শে আগস্ট ২০২৩ রাত ১০:৫৮
৫৭৬
মলয় দে : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক নৌ-পরিবহন মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি ভোলায় কর্মরত বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
রবিবার সন্ধ্যায় ভোলা প্রেসক্লাবের মিলনায়তনে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। ভোলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বাংলার কন্ঠের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম.হাবিবুর রহমান'র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি বলেছেন, সাংবাদিকরা পারে তাদের লেখনির মাধ্যমে মানুষের মানসিকতার পরিবর্তন করতে। আপনারা আপনাদের লেখনির মধ্য দিয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ গন মানুষের সামনে তুলে ধরবেন। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরবেন আপনাদের মিডিয়া, চ্যানেল ও ফেসবুকের মাধ্যমে। একই সাথে মুক্তি যুদ্ধের চেতনাকে সামনে রেখে কাজ করে যাবেন।
সাংবাদিকদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন,দৈনিক আজকের ভোলার সম্পাদক মোঃ শওকত হোসেন,বাসস প্রতিনিধি হাছনাইন আহমেদ মুন্না,দীপ্ত টিভির প্রতিনিধি আবিদুল আলম,চ্যানেল ২৪ প্রতিনিধি আদিল হোসেন তপু। এর আাগে উপস্থিত সকল সাংবাদিকরা তাদের পরিচয় প্রধান অতিথির সামনে তুলে ধরেন। পরে ভোলা প্রেসক্লাবের পক্ষ থেকে প্রেসক্লাবের নেতৃবৃন্দরা তাঁর হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন। প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু'র সঞ্চালানয় এসময় আরো উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, ভোলা প্রেসক্লাবের সহ সভাপতি কামাল উদ্দিন সুলতান, প্রবীণ ব্যক্তিত্ব ও বিশিষ্ট সমাজ সেবক আলো বিকাশ রায়, ভোলা দর্পণের সম্পাদক মোতাসিম বিল্লাহ,মাছরাঙা টেলিভিশন ও জনকণ্ঠ প্রতিনিধি হামিদুর রহমান হাসিব,সময় টিভি ও সমকাল প্রতিনিধি নাছির লিটন,গাজী টিভি প্রতিনিধি হেলাল উদ্দিন গোলদার,এটিএন বাংলার ছিদ্দিকউল্লাহ ,দেশ টিভির ছোটন সাহা,ডিবিসির অচিন্ত্য মজুমদার, মোহনা টেলিভিশনের জসিম রানা ,যায়যায়দিনের ফয়েজউল্লাহ, যমুনা টিভির জুয়েল সাহা, মাই টিভির আরিফ হোসেন লিটন, দীপ্ত টিভির আবিদুল আলম,এখন টিভির ইমতিয়াজ,ঢাকা প্রতিদিনের মলয় দে প্রমুখ।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত