বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০শে আগস্ট ২০২৩ রাত ১০:০৯
৩৭৭
বাংলার কণ্ঠ প্রতিবেদক : মুক্তিযোদ্ধা বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য,সাবেক মন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপি যে কথা বলছে , এই সরকারকে উৎখাত করবে। ক্ষমতা ছেড়ে দিন। এক ধরনের মামা বাড়ির আবদারের মতো। ক্ষমতায় কি তারা বসিয়েছেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলার জনগণ ক্ষমতায় বসিয়েছেন। নির্বাচনের মধ্য দিয়ে শেখ হাসিনা প্রধান মন্ত্রী হয়েছেন। বিএনপির কথায় প্রধানমন্ত্রী কখনই ক্ষমতা ছাড়বেন না। নিয়ম অনুযায়ী তিনি পূর্ন মেয়াদ তিনি পূরণ করবেন। এই সরকার নির্বাচন কালিন সরকারি হিসাবে সে তার রুটিন ওর্য়াক টা করবে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন।
রবিবার দুপুরে ভোলার সার্কিট হাউজে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিদেশীদের কাছে ধর্ন্না দিয়ে দিয়ে তারা সরকারের বিরুদ্ধে যে ধরনের অপপ্রচার করেছিলো। বিদেশী যেসমস্ত প্রতিনিধিরা বাংলাদেশে এসেছে, তারা কেউ কিন্তু বলেনি তত্বাবধায়ক সরকার করতে হবে। সবাই বলেছে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচন অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠ নির্বাচন করতে হবে। তিনি আরো বিএনপির ক্ষমতায় থাকাকালীন সময় অনেক অমুক্তিযোদ্ধা ও রাজাকারও মুক্তিযোদ্ধা তালিকাভূক্ত হয়েছে। আর এসব কারণেই মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইর প্রশ্ন আসে। যারা মুক্তিযোদ্ধা ছিলেন, হতে পারেননি তাদের আমরা ২০১৪ সালে অনলাইনে আবেদন করতে বলি । আমরা যাচাই বাছাই কাজ শুরু করি এবং প্রায় কাজ শেষ পর্যায়ে নিয়ে এসেছি। এসময় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সহকারী পরিচালক মো: আলাউদ্দিন, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো: দোস্ত মাহামুদ, সাবেক ডেপুটি কমান্ডার মো: শফিকুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত