ইসতিয়াক আহমেদ
প্রকাশিত: ১৯শে আগস্ট ২০২৩ সকাল ১০:১০
৩৫৯
ইসতিয়াক আহমেদ: ভোলায় যাত্রীবাহী বাসের বাঙ্কার থেকে ১০ কেজি গাঁজাসহ মো. শহিদুল ইসলাম (৩৪) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটক শহিদুল ইসলাম কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের বাসিন্দা। শুক্রবার সকালে ভোলা-চট্টগ্রাম রুটের সোহাগ পরিবহন নামের বাস থেকে এ গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোলা জেলা গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উপ-পরিদর্শক (এসআই) মো. মোহাইমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযানে নামে।
অভিযানে ভোলা শহরের পানের আড়ৎ এলাকায় চট্টগ্রাম থেকে ভোলার চরফ্যাশনের উদ্দেশে ছেড়ে আসা সোহাগ পরিবহন নামের যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এসময় বাসের একটি সিটের নিচ থেকে প্লাস্টিকের বস্তায় মোড়ানো ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদক বহনের দায়ে মো. শহিদুল ইসলামকে আটক করা হয়।
পুলিশ আরো জানায়, আটক শহিদুল ইসলাম এ গাঁজা বিক্রয়ের জন্য কুমিল্লা থেকে ভোলার উদ্দেশে বহন করে আসেন।
তার বিরুদ্ধে লক্ষ্মীপুর থানায় মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে।
ভোলা গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উপ-পরিদর্শক মো. মোহাইমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, আটক শহিদুল ইসলামের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত