বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৬ই আগস্ট ২০২৩ সকাল ১০:২২
৩৬৪
বাংলার কণ্ঠ প্রতিবেদক : জাতীয় শোক দিবসে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির জনক বঙ্গবন্ধুকে স্মরন করেছে দ্বীপ জেলা ভোলার সবস্তরের মানুষ । জেলায় যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে।মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি পবিত্র কোরআন খতম, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, আলোচনা সভা, দোয়া মাহফিল, যুবকদের মাঝে ঋণ বিতরণ, কবিতা পাঠ, রচনা, চিত্রাংকন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, গণভোজসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান, ভোলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ,ভোলা জেলা আওয়ামীলীগ,ভোলা পৌরসভা, ভোলা জেলা মুক্তিযুদ্ধা সংসদ সন্তান কমান্ড সহ সরকারি,বেসরকারি দপ্তর,উন্নয়ন সংস্থা,শিক্ষা প্রতিষ্ঠান,বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শ্রমজীবী ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাতীয় শোক দিবসের শ্রদ্ধা জানান। ফুলে-ফুলে ভরে যায় জাতির পিতার প্রতিকৃতি।
এর আগে সকাল ৯টায় জেলা প্রশাসনের সভাকক্ষে পবিত্র কুরআন শরীফ খতম করা হয়। পরে সকাল ১১ টায় জেলা প্রশাসনের সভা কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক আরিফুজ্জামান'র সভাপতিত্বে সভায় এসময় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সাবেক শিল্প ও বাণিজ্য মন্ত্রী , ভোলা -১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ ভার্চুয়্যালী বক্তব্য রাখেন।
এসময় আরো বক্তব্য রাখেন, ভোলা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান,সিভিল সার্জন ডাঃ একেএম শফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন কুমার সাহা, ভোলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: সফিকুল ইসলাম,সাবেক অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন জাহাঙ্গির, জেলা গর্ণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এস এম মুসা, পানি উন্নয়ন বোর্ড’র নির্বাহী প্রকৌশলী মো: হাসানুজ্জামান, জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ প্রমূখ।
এছাড়াও ভোলা ইসলামীক ফাউন্ডেশনের পক্ষ থেকে পবিত্র কুরআন তেলওয়াত, হামদ- নাত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।এর পরে দুপুর পৌঁনে ১ টায় যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষন প্রাপ্ত যুবকদের মাঝে ঋণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।এছাড়াও যোহরের নামাজের পরে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাদের সুবিধা অনুযায়ী সময়ে বিশেষ প্রার্থনা করা হয়েছে।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত