বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ই আগস্ট ২০২৩ রাত ১১:২৩
৬১৪
মলয় দে: ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নে মিনি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।এই খেলায় মাতাব্বর বাড়ী একাদশকে টাইব্রেকারে কেজিএফ স্কাউট দল ১- ২ গোলে জয়ী হয়। শুক্রবার ১১ আগস্ট বিকেলে বাপ্তা ইউনিয়ন পরিষদের মাঠে বাপ্তা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এই খেলা অনুষ্ঠিত হয়।খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাপ্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব মোল্লার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হামিদুল হক বাহালুল মোল্লা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন,ভোলা পৌরসভা ১ নং ওয়ার্ড কাউন্সিলর মঞ্জুরুল আলম,৫ নং ওয়ার্ড কাউন্সিলর এফরানুর রহমান মিথুন মোল্লা। এসময় সভাপতির বক্তব্যে বাপ্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা বলেন,মাদক,ইভটিজিং, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে খেলা ধুলার বিকল্প আর কিছুই হতে পারে না।তাই বাপ্তা স্পোর্টিং ক্লাবের এমন উদ্যোগ কে আমরা স্বাগত জানাই।আশা করি আগামীতে এধরণের আরো অনেক টুর্নামেন্ট আয়োজন করা হবে।এতে করে খেলাধুলায় যুব সমাজ অংশ নিয়ে নিজেদের কে দক্ষ খেলোয়ার হিসেবে গড়ে তুলতে পারবে।একই সাথে এরা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার সোনার বাংলা বিনির্মানে কাজ করে যেতে সক্ষম হবে। এছাড়া আরো উপস্থিত ছিলেন,জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারন সম্পাদক মুনতাছির আলম রবিন চৌধুরী, বাপ্তা ইউনিয়ন ৩নং ওয়ার্ডের মেম্বার মনজুর আলম মাতাব্বর সহ আরো অনেকে। জানা যায়,মাদক,ইভটিজিং, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত সমাজ গঠনের লক্ষ্য নিয়ে বাপ্তা স্পোর্টিং ক্লাবের আয়োজনে বিভিন্ন এলাকার ১২ টি দল নিয়ে এই টুর্ণামেন্টের যাত্রা শুরু হয়।গ্রুপ ও নক আউট পর্বের খেলাগুলো খুব ভালো ভাবে সমাপ্তির পর আজ ফাইনাল খেলা মাঠে গড়ায়।ফাইনালে মাতাব্বর বাড়ী একাদশ বনাম কেজিএফ স্কাউট দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলার প্রথম ও দ্বিতীয়ার্ধে কোন গোলের দেখাই পায় নি এই দুটি দল।পরে নিয়ম অনুযায়ী পেনাল্টি শুট আউটের মধ্য দিয়ে এই খেলার নিষ্পত্তি হয়।এতে কেজিএফ স্কাউট ২-১ গোলের ব্যবধানে মাতাব্বর বাড়ী একাদশকে হারিয়ে টুর্ণামেন্টের শিরোপা অর্জন করে। এই ম্যাচে রেফারি হিসেবে ভোলা জেলা ফুটবল দলের কোচ বেনু পাল দায়িত্ব পালন করেন।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত