অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

নবাগত বরিশাল রেঞ্জের ডিআইজিকে ভোলায় ফুলেল উষ্ণ অভ্যর্থনা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই আগস্ট ২০২৩ রাত ০৮:৫৯

remove_red_eye

৪২৪

বাংলার কন্ঠ প্রতিবেদক ‌: ভোলায় বরিশাল রেঞ্জের নবাগত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মোঃ জামিল হাসান বিপিএম-সেবা, পিপিএম এর আগমনে জেলা প্রশাসক আরিফুজ্জামান ও জেলা পুলিশের পক্ষ থেকে তাকে ফুলেল উষ্ণ অভ্যর্থনা ও গার্ড অফ অনার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার ১০ই আগস্ট পুলিশ লাইন্সে এ অভ্যর্থনা ও গার্ড অফ অনার প্রদান করা হয়।পরে জেলা পুলিশের আয়োজনে বিশেষ কল্যাণ সভায় নবাগত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মোঃ জামিল হাসান বিপিএম-সেবা, পিপিএম প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। এসময় জেলা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম'র সভাপতিত্বে সভার প্রধান অতিথি তার বক্তব্যে জেলা পুলিশ কর্মকর্তা ও ফোর্সদের মাঝে গুরুত্বপূর্ণ বিভিন্ন দিকনির্দেশনা দেন।এছাড়াও তিনি তার বক্তব্যে শৃংখলা, ড্রেসরুলস মেনে পোশাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা,জনসাধারণের সাথে ভালো ব্যবহার, মাদক, দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত দেশ গঠনে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য নির্দেশ দেন। বক্তব্যের আগে তিনি সকল পদমর্যাদার অফিসার ফোর্সদের বিভিন্ন সমস্যার কথা শুনে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এসময় আরো উপস্থিতি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আছাদুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার,অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ জহুরুল ইসলাম হাওলাদার,সহকারী পুলিশ সুপার (তজুমদ্দিন সার্কেল) মোঃ মাসুম বিল্লাহ,সহকারি পুলিশ সুপার প্রণয় রায়। এছাড়াও সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, পুলিশ পরিদর্শক, শহর ও যানবাহন শাখা, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই, পুলিশ লাইন্স, আরও আই, রিজার্ভ অফিস, ভোলা সহ জেলা পুলিশের সকল পর্যায়ের অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...