অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৬ই মে ২০২৬ | ২৩শে বৈশাখ ১৪৩৩

ভোলায় গনিত আলিম্পিয়াড ও বিজ্ঞান উৎসব

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই আগস্ট ২০২৩ রাত ০৮:৫০

remove_red_eye

৩৯৩

মলয় দে : "এসো গনিত শিখি,মহাবিশ্বকে জানি "এ স্লোগান কে কেন্দ্র করে ভোলা গনিত অলিম্পিয়াড ও বিজ্ঞান উৎসব উপলক্ষ্যে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে গনিত অলিম্পিয়াড প্রতিযোগীতা ও এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১০ই আগস্ট দুপুর ৩টায় প্লাটিনাম সাইন্স সোসাইটি এর আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর সহযোগীতায় ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ে এ এ প্রতিযোগীতার আয়োজন করা হয়।পরে জেলা শিল্পকলা একাডেমিতে এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জানা যায়, এই প্রতিযোগীতায় জুনিয়র গ্রæপে ৬ষ্ঠ থেকে ৮ম ও সেকেন্ডারি গ্রæপে ৯ম থেকে ১০ম এই ২ টি গ্রæপে ভোলা সদরের ২১ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬০০ এর অধিক ছাত্রছাত্রী অংশ নেয়।দুপুর ৩টা থেকে শুরু হয়ে এই প্রতিযোগীতা চলে ৪ টা পর্যন্ত। বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজের ২০ জন শিক্ষার্থী এ প্রতিযোগীতাটি পরিচলানায় সহযোগিতা করে।পরে প্রতিযোগীতা শেষে জেলা শিল্পকলা একাডেমিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।দুই ক্যাটাগরিতে যথাক্রমে জুনিয়র (ষষ্ঠ - অষ্টম) ও সেকেন্ডারি ( নবম - দশম) ৫ জন করে মোট ১০ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্লাটিনাম সাইন্স সোসাইটি এর সভাপতি ডাক্তার শ্বাশত মিস্ত্রি চন্দন'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম,ভোলা সরকারি কলেজের গনিত বিভাগের সহোযোগী অধ্যাপক বিধান কৃষ্ণ দাস, জেলা শিক্ষা অফিসের গভেষণা কর্মকর্তা নূরে আলম সিদ্দীকি,আব্দুর রব স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাফিয়া খাতুন, ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ ইসমাইল শিকদার প্রমুখ। এসময় উপস্থিত অতিথিরা পুরস্কার হিসেবে ক্রেস্ট,সনদপত্র ও গনিত বিষয়ক বিভিন্ন ধরনের বই বিজয়ী শিক্ষার্থীদের হাতে তুলে দিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে। এ প্রতিযোগীতায় জুনিয়র(৬ষ্ঠ- ৮ম) গ্রæপের বিজয়ীরা হলেন,প্রথম স্থান হিমেশ মন্ডল(ষষ্ঠ শ্রেণী), ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়,২য় স্থান রুকাইয়া হাসান (অষ্টম শ্রেণী), ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,৩য় স্থান দিদারুল ইসলাম জিদান (সপ্তম শ্রেণী), ভোলা টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয়,৪র্থ স্থান মোঃ হাবিব (ষষ্ঠ শ্রেণী), টবগী মাধ্যমিক বিদ্যালয়,৫ম স্থান আমেনা আনিকা তাসনিম (অষ্টম শ্রেণী), ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। সেকেন্ডারি (৯ম-১০ম) গ্রæপের বিজয়ীরা হলেন, প্রথম স্থান জুইফুর রহমান( নবম শ্রেণি), ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়,২য় স্থান মোঃ রিয়াদ হোসেন চৌধুরী (নবম শ্রেণী), ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়,৩য় স্থান তমালিকা দাস (নবম শ্রেণী), ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ৪র্থ স্থান মোঃ আবরার জাহি (নবম শ্রেণী), ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়,৫ম স্থান মোঃ হাসনাত (দশম শ্রেণী), আবদুর রব স্কুল এন্ড কলেজ। পাটিনাম সাইন্স সোসাইটির সম্পাদক রেদওয়ান ইসলাম হৃদয় পুরো অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্ব পালন করেন।

সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারফ হোসেন শাজাহানের আজ ১৪ তম মৃত্যুবার্ষিকী

সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারফ হোসেন শাজাহানের আজ ১৪ তম মৃত্যুবার্ষিকী

বোরহানউদ্দিনে দ্বিতীয় দিনে স্কয়ারের ফ্রি হেলথ ক্যাম্পে  চিকিৎসাসহ ঔষধ পেলো কয়েক হাজার মানুষ

বোরহানউদ্দিনে দ্বিতীয় দিনে স্কয়ারের ফ্রি হেলথ ক্যাম্পে চিকিৎসাসহ ঔষধ পেলো কয়েক হাজার মানুষ

গণিত পরীক্ষা খারাপ হওয়ায় ভোলায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

গণিত পরীক্ষা খারাপ হওয়ায় ভোলায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

ভোলা জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল

ভোলা জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল

ভোলায় ‘শিক্ষা সুরক্ষা’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ভোলায় ‘শিক্ষা সুরক্ষা’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মনপুরায় চোরাচালান চক্রের প্রধান আসামী গ্রেফতার

মনপুরায় চোরাচালান চক্রের প্রধান আসামী গ্রেফতার

ভোলায় ৪ দিন ব্যাপী স্কয়ারের ফ্রি হেলথ ক্যাম্পে চিকিৎসা সেবা শুরু

ভোলায় ৪ দিন ব্যাপী স্কয়ারের ফ্রি হেলথ ক্যাম্পে চিকিৎসা সেবা শুরু

যে হাটে বিক্রি হয় মানুষের হাড়ভাঙা শ্রম

যে হাটে বিক্রি হয় মানুষের হাড়ভাঙা শ্রম

দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে ভোলায় তেলের সংকটে নদীতে নামতে পারছেন না জেলেরা

দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে ভোলায় তেলের সংকটে নদীতে নামতে পারছেন না জেলেরা

ভোলায় বারি মুগ ডালের কৌশল শীর্ষক মাঠ দিবস পালিত

ভোলায় বারি মুগ ডালের কৌশল শীর্ষক মাঠ দিবস পালিত

আরও...