লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৯ই আগস্ট ২০২৩ রাত ০৯:৩১
৩৭১
লালমোহন প্রতিনিধি: বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে দেশের প্রতিটি গ্রাম-গঞ্জে স্বাস্থ্য সেবা পৌছে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
বুধবার বিকালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি রোগীদের ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান উপলক্ষে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
এমপি শাওন আরও বলেন, দেশের উন্নয়নে আওয়ামী লীগের বিকল্প নেই। আওয়ামী লীগ মানেই উন্নয়ন, আওয়ামী লীগ মানেই দেশের জনগণের শান্তি। এ জন্য আওয়ামী লীগকে আগামী নির্বাচনে ফের রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে।
লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৈয়বুর রহমানের সভাপতিত্বে এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল এবং লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মহসিন খানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এরআগে, বুধবার সকালে লালমোহন উপজেলার ২৭০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে বসতঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। ওই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুল।
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া
ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন
নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে
মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক
ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত
চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি
নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী
ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক