অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩


ভোলায় কিট না থাকায় এক সপ্তাহ ধরে ডেঙ্গু পরীক্ষা বন্ধ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই আগস্ট ২০২৩ রাত ০৯:৪৪

remove_red_eye

৩৬৩

বাংলার কন্ঠ প্রতিবেদক: উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় দিন দিন লাফিয়ে লাফিয়ে বেড়েই চলছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। ডেঙ্গুর বিস্তার রোধে ভোলা পৌরসভা থেকে এলাকায় মশক নিধন অভিযান চললেও কিছুতেই নিয়ন্ত্রন হচ্ছে না ডেঙ্গু। হাসপাতালে ডেঙ্গু জ্বরের রোগী বেড়ে যাওয়ায় শয্যা না পেয়ে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। হাসপাতালে ভর্তি হওয়া সাধারণ রোগীরাও রয়েছেন আতঙ্কে। হাসপাতালে চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। গত দুই মাসে ভোলা জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৮৫৫জন রোগী। আর মৃত্যু হয়েছে তিন জনের। এমন পরিস্থিতিতে গত এক সপ্তাহ ধরে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে কিট শেষ হয়ে যাওয়ার কারনে সরকারিভাবে ডেঙ্গু পরীক্ষা বন্ধ রয়েছে। এতে করে ভোগান্তীতে পড়ছেন রোগীরা। হাসপাতালে ভর্তি থেকেও অতিরিক্ত টাকা দিয়ে বাইরে গিয়ে ডেঙ্গু পরীক্ষা করাতে হচ্ছে তাদের।
ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে দেখা যায়, ডেঙ্গু আক্রান্ত রোগীদের সাধারণ রোগীদের সাথে হাসপাতালের মেঝেতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। মেঝে চিকিৎসা নেয়া এসকল রোগী মশারী ব্যবহার না করায় অন্য রোগীরা ডেঙ্গু নিয়ে আতংকে রয়েছেন। এদিকে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীরাও সঠিক চিকিৎসা পাচ্ছেন না বলে অভিযোগ করেন। হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগী আমজাদ হোসেন নাঈম জানান, তিনি গত এক সপ্তাহ ধরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। কিন্তু হাসপাতালে তেমন কোনো সেবা নেই। মনপুরা  থেকে ডেঙ্গু আক্রান্ত শিশুকে নিয়ে ভর্তি হওয়া রোগীর স্বজন জানান, তিনি তার শিশুকে নিয়ে হাসাতালে এসেছেন। এখানে এসে বেড না পেয়ে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। এতে করে অনেক কষ্টে দিন কাটছে তাদের।মো. আমির হোসেন নামের এক রোগীর স্বজন জানান, তিনি তার ভাতিজাকে নিয়ে হাসপাতালে এসেছেন। তারা বাহির থেকে ৮০০ থেকে ৯০০ টাকা দিয়ে ডেঙ্গু পরীক্ষা করিয়েছেন।  
ভোলার স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালসহ ৬টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন গড়ে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হচ্ছেন ৩০ থেকে ৪০জন। গত দুই মাসে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৮৫৫ জন। যাদের মধ্যে মৃত্যু হয়েছে ৩ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩৮ জনসহ হাসপাতালে মোট ভর্তি রয়েছেন ১০৪ জন ডেঙ্গু রোগী।
 অপরদিকে গত বুধবার থেকে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার এনএস-১ কিট না থাকায় এক সপ্তাহ ধরে ডেঙ্গু পরীক্ষা বন্ধ রয়েছে। এতে করে ভোগান্তীতে পড়তে হচ্ছে রোগীদের। হাসপাতালে কিট না থাকায় অনেকে ডেঙ্গু পরীক্ষা না করেই বাড়ি চলে যাচ্ছেন। ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, এ পর্যন্ত এ হাসপাতালটিতে প্রায় ৭ থেকে ৮০০ ডেঙ্গু পরীক্ষা করা হয়েছে। বর্তমানে কিট সংকট থাকায় ডেঙ্গু পরীক্ষা বন্ধ রয়েছে।
ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তায়েবুর রহমান জানান, হাসপাতালে প্রতিনিদই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। প্রতিদিন গড়ে ২০ জনের ওপরে ডেঙ্গু রোগী এ হাসপাতালে ভর্তি হচ্ছে। তাদেরকে সরকারি ব্যবস্থাপনায় সকল ধরনের চিকিৎসা দেয়া হচ্ছে। হঠাৎ করে ডেঙ্গু রোগী বেড়ে যাওয়ায় হাসপাতালে সংরক্ষিত থাকা ডেঙ্গু পরীক্ষার এনএস-১ কিট শেষ হয়ে গেছে। নতুন কিট কেনার জন্য সরকারিভাবে বরাদ্দ এসেছে। কোটেশন প্রক্রিয়ার মাধ্যমে খুব শিগ্রই কিট কিনে ডেঙ্গু পরীক্ষা চালু করা হবে।





ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...