অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় পুলিশের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিয়ে

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই আগস্ট ২০২৩ রাত ০৯:৩৬

remove_red_eye

৪০৩

মলয় দে: ভোলায় দক্ষিণ দিঘলদী ইউনিয়নে বাল্য বিবাহ বন্ধ করে দিয়েছে ভোলা সদর মডেল থানা পুলিশ।  মঙ্গলবার ৮ আগষ্ট দুপুরে ভোলা সদরে দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের মিরা বাড়িতে এ ঘটনা ঘটে।
 
জানা যায়,ওই এলাকার একটি মাদ্রাসার সপ্তম শ্রেণীতে পড়ুয়া অপ্রাপ্তবয়স্ক এক কিশোরীকে তার মতামত ছাড়াই বিয়ে দেয়ার চেষ্টা করে তার পরিবারের সদস্যরা।ওই কিশোরীর সাথে জামাল নামে এক ছেলের বিয়ে ঠিক করা হয়।জামাল দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।বিয়ের বিষয়টি এলাকায় জানা জানি হলে দক্ষিণ দিঘলদী ইউনিয়নের এক চৌকিদার বিয়েটি বন্ধ করার জন্য ৯৯৯ -এ কল দেয় এবং বিষয়টি পুলিশকে জানায়।পরে ভোলা সদর মডেল থানার এসআই মোঃ নোমান ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করে।সেই সাথে মেয়ের বাবা ও মা যেন এই ধরনের কাজ ভবিষ্যতে না করে তার জন্য তাদের কাছ থেকে মুচলেখা নেয়া হয়।
 
ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরে দক্ষিণ দিঘলদী ইউনিয়নে একটি বাল্য বিবাহের ঘটনা আমরা ৯৯৯-এ কলের মাধ্যমে জানতে পারি।জানার সাথে সাথে এই থানার এসআই নোমানকে ঘটনাস্থলে পাঠানো হয়।পরে সে ওই বিয়ে বন্ধ করার পাশাপাশি এরকম ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তাই মেয়ের মা ও বাবার কাছ থেকে মুচলেকাও নেয়।
 
এদিকে মেয়ের বাবা তার ভুল বুঝতে পেরেছেন এমনটাই সাংবাদিকদের তিনি জানান।সে পুলিশকে মুচলেকা দেয়ার বিষয়টি স্বীকার করে বলেন,বাল্য বিবাহ দেয়া একটি দন্ডনীয় অপরাধ এটা আমি পুলিশের মাধ্যমে জানতে পেরেছি।এখন থেকে আমার মেয়ে যতদূর পড়তে চায় আমি পড়াবো এবং মেয়ে প্রাপ্ত বয়স্ক হলে ওর মতামত নিয়েই বিয়ে দিবো।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...