অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় ৭ দিন ব্যাপী বৃক্ষ মেলা ও বৃক্ষ রোপন অভিযান শুরু

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৬ই আগস্ট ২০২৩ বিকাল ০৫:২৮

remove_red_eye

৪৭৬

মলয় দে: ভোলায় নানা আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৭ দিন ব্যাপী বৃক্ষ মেলা ও বৃক্ষ রোপন অভিযান।
"গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি” এ প্রতিপাদ্য নিয়ে রবিবার ৬ আগস্ট সকাল ১০ জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে বেলুন উড়িয়ে ৭ দিন ব্যাপী এ মেলার উদ্বোধন করেন ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা বৃষ্টি উপেক্ষা করে অংশ নেয়। বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধনের পরে আগত শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিনামূল্যে  তুলে দেয় আমন্ত্রিত অতিথিরা।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় ভোলা উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়চার'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আরিফুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন কুমার সাহা,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)মোঃ আলমগীর হুসাইন,অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আছাদুজ্জামান,জেলা তথ্য অফিসার নুরুল আমিন।

সাংস্কৃতিক কর্মী তালহা তালুকদার বাঁধন এর সঞ্চালনায় জেলা উপকূলীয় বন বিভাগের বন সংরক্ষক মোঃ মনিরুজ্জামান সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য  রাখেন।
এসময় জেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা ও কর্মচারী সহ সভায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন।

উল্লেখ্য ,ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে
রবিবার থেকে শুরু হয়ে ১২ আগস্ট পর্যন্ত চলবে এ মেলা।মেলায় ২৪ স্টলে বিভিন্ন প্রজাতির ফলজ,বনজ ও ঔষধী গাছের চারা পাওয়া যাবে।৭দিন ব্যাপী এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...