অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ | ১২ই অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় নানা আয়োজনে শেখ কামাল’র ৭৪তম জন্মবার্ষিকী পালিত


হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ৫ই আগস্ট ২০২৩ রাত ১০:০০

remove_red_eye

৪০৫

হাসনাইন আহমেদ মুন্না : জেলায়  নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল’র ৭৪তম জন্মবার্ষিকী পালন করা হচ্ছে। শনিবার সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ’র মধ্য দিয়ে কর্মসূচি’র শুরু হয়। এসময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদসহ বিভিন্ন দপ্তর ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আরিফুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মো: মাহিদুজ্জামান, জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা মো: কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন কুমার সাহা, অতিরিক্ত জেলা প্রাশসক (শিক্ষা ও আইসিটি) মো: আলমগীর হুসাইন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো: ইউনুছ, বীর মুক্তিযোদ্ধা মো: ওহিদুর রহমান প্রমূখ। এর আগে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এছাড়া একইস্থানে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যেগে বিভিন্ন যুব সংগঠনের মাঝে গাছের চারা বিতরণ করেন জেলা প্রশাসক। একইসাথে বাদ যোহর শেখ কামাল’র আত্মার মাগফেরাত কামনায় সকল মসজিদ/মন্দির ও অনান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।





চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী

প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী

নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর

১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি

১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

আরও...