বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২রা আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৬:৫৭
৫০৪
বাংলার কণ্ঠ প্রতিবেদক: নিন্ম চাপের প্রভাবে প্রচন্ড ঝড়ো বাতাস ও ঢেউয়ের আঘাতে ভোলার ইলিশা ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত হয়েছে। এতে করে গত ২ দিন ধরে এতে দুই দিন ধরে ভোলা-লক্ষ্মীপুর নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। যার ফলে দুই পাড়ে প্রায় দেড় থেকে দুই শতাধিক মালবাহী পরিবহন আটকা পড়েছে। চরম দুভোর্গে পরছেন এই রুটে ব্যবহারকারী যানবাহন চালকরা। অপরদিকে মঙ্গলবার বিকেলে ঝড়ের কবলে পড়ে ল²ীপুর থেকে ১১টি মালাবাহী ট্রাক নিয়ে ছেড়ে ফেরি কিষাণী ভোলার রাজাপুর ইউনিয়নের রামদাসপুর গ্রামের বাসতলি এলাকার মেঘনা নদীর চরে আটকে যায়। বুধবার দুপুর পর্যন্ত ফেরিটি ওই চরে আটকে আছে। এছাড়া সকাল থেকে ঘাটটি সংস্কার কাজ শুরু হয়েছে।
স্থানীয় জানান, মঙ্গলবার দুপুরে গভীর সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠে ভোলার মেঘনা নদী। অতি জোয়ারে মেঘনার পানির ঢেউ এর আঘাতে ইলিশা ফেরিঘাটের ২টি পন্টুনের গ্যাংওয়ে বিধ্বস্ত হয়। এতে বন্ধ হয়ে পরে ভোলা-ল²ীপুর রুটের ফেরি চলাচল। চরম দুর্ভোগে পরেছে দক্ষিনাঞ্চলের ২১ জেলার যোগাযোগের সহজ মাধ্যম এই রুটের পরিবহন শ্রমিকরা। দুই প্রান্তে পারাপারের অপেক্ষায় রয়েছে দেড় শতাধিক যানবাহন। বাসতলী বাজার এলাকার বাসিন্দারা জানান, ১১টি মালবাহী ট্রাক নিয়ে মজুচৌধুরীর ঘাট থেকে ভোলার ইলিশা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসা ফেরি কিষাণী মেঘনা নদীর রামদাসপুর গ্রামের বাসতলি এলাকার একটি চরে উঠে যায়। ফেরিতে অনেক যাত্রীও ছিলো তারা বিভিন্ন ট্রলারযোগে চলে যায়।
বাংলাদেশ অভ্যান্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডবিøউটিসি) ভোলার ইলিশা ফেরি ঘাটের ব্যবস্থাপক মো. পারভেজ খান জানান, মঙ্গলবার দুপুরের দিকে ঝড়ের কবলে পড়ে তীব্র ¯্রােতে ইলিশা ফেরি ঘাটের পন্টুন ক্ষতিগ্রস্ত হয়ে ঘাট থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এতে মঙ্গলবার দুপুর থেকে ভোলা-লক্ষ্মীপুর রুটের ফেরি চলাচল বন্ধ রয়েছে। তবে বুধবার সকাল থেকে ঘাটটি সংস্কারের জন্য কাজ চলছে। এছাড়াও মঙ্গলবার দুপুরের দিকে লক্ষ্মীপুরের মজুচৌধুরী ঘাট থেকে ১১টি মালবাহী ট্রাক নিয়ে ছেড়ে আসা ফেরি কিষাণী হঠাৎ ঝড়ের কবলে পড়ে ভোলার রাজাপুর ইউনিয়নের রামদাসপুর গ্রামের বাসতলি এলাকার মেঘনা নদীর একটি চরে ওঠে যায়। তবে ফেরিটি এখনো ওই চরে আটকে আছে। জোয়ার আসলে ফেরিটি নামানো যাবে বলেও জানান তিনি। অপরদিকে দ্রæত ফেরির পন্টুন সংস্কার হলে আশা করা হচ্ছেবৃহস্পতিবার থেকে ফেরি চলাচল স্বাভাবিক করা যাবে।
বাংলাদেশ অভ্যান্তরীণ নৌপরিবহত কর্তৃপক্ষ (বিআইডবিøউটিএ) নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের যুগ্ম পরিচালক মো. সেলিম সাংবাদিকদের জানান, বুধবার সকাল থেকে ফেরিঘাটের পন্টুন সংস্কারে তারা কাজ করছেন। তবে জোয়ারের কারনে সংস্কার কাজ কিছুটা ব্যহত হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকে ফেরি চলাচলা স্বাভাবিক করা যাবে বলেও জানান তিনি।
সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারফ হোসেন শাজাহানের আজ ১৪ তম মৃত্যুবার্ষিকী
বোরহানউদ্দিনে দ্বিতীয় দিনে স্কয়ারের ফ্রি হেলথ ক্যাম্পে চিকিৎসাসহ ঔষধ পেলো কয়েক হাজার মানুষ
গণিত পরীক্ষা খারাপ হওয়ায় ভোলায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
ভোলা জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল
ভোলায় ‘শিক্ষা সুরক্ষা’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
মনপুরায় চোরাচালান চক্রের প্রধান আসামী গ্রেফতার
ভোলায় ৪ দিন ব্যাপী স্কয়ারের ফ্রি হেলথ ক্যাম্পে চিকিৎসা সেবা শুরু
যে হাটে বিক্রি হয় মানুষের হাড়ভাঙা শ্রম
দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে ভোলায় তেলের সংকটে নদীতে নামতে পারছেন না জেলেরা
ভোলায় বারি মুগ ডালের কৌশল শীর্ষক মাঠ দিবস পালিত
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক