অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় জেলা বিএনপি'র বিক্ষোভ জনসমাবেশ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩১শে জুলাই ২০২৩ রাত ১০:৪৩

remove_red_eye

৭৫৭

এইচ আর সুমন: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির )কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ভোলা জেলা বিএনপির বিক্ষোভ ও জ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ জুলাই ঢাকার প্রবেশপথে বিএনপি'র ঘোষিত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসীদের যৌথ আক্রমণ, হামলা,নির্যাতন, ও গনহারে গ্রেফতারের প্রতিবাদে সোমবার সকালে ভোলা জেলা বিএনপির কার্যালয়ের সামনে জনসমাবেশের আয়োজন করে ভোলা জেলা বিএনপি। ভোলা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব শফিউর রহমান কিরণের সভাপতিতে ও ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলমের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন ভোলা জেলা বিএনপি যুগ্ম-আহবায়ক এনামুল হক, আব্দুর রব কমিশনার ,মফিজুল ইসলাম মিলন, ভোলা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ভোলা জেলা যুবদলের সাবেক সভাপতি ইয়ারূল আলম লিটন, তজুমদ্দিন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হাওলাদার। ভোলা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আলামিন, সহ সভাপতি মুনতাসির আলম রবিন চৌধুরী ,ভোলা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাওলাদার আলামিন, ভোলা জেলা কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টু, ভোলা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক তানভীর তালুকদার প্রমুখ। এ সময় বক্তারা বলেন, সরকার পতন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো রাজপথেই ফয়সালা করব । নির্দলীয় তত্তাবাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন দেওয়ার জন্য আমরা সকল ধরনের আন্দোলন করবো। গত বছর ৩১ শে জুলাই এই দিনে ভোলাতে আমরা স্বেচ্ছাসেবক দলের কর্মী রহিমকে হারিয়েছি। এই দিনে পুলিশের গুলি খেয়ে ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুর আলম ও নিহত হয়েছেন। জনসমাবেশ শেষে ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে নিহত আব্দুর রহিমের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে যোহরবাদ বড় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন বড় মসজিদের পেশ ইমাম নুর আলম। দোয়া মোনাজাতের নিহত আব্দুর রহিম ও আলম এর হুহের মাগফেরাত কামনাসহ এবং বিএনপির সকল নিহত কর্মীর জন্য দোয়া করা হয়।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...