বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৯শে জুলাই ২০২৩ রাত ০৮:৫৪
৪৯৬
মলয় দে: ভোলায় স্কাউটের গবেষণা ও মূল্যায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৯ জুলাই সকালে জেলা স্কাউট'র আয়োজনে জেলা স্কাউট ভবনে এ কর্মশালাটির আয়োজন করা হয়। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে স্কাউটিং এ গবেষণা ও মূল্যায়নের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করা হয়। উপজেলা ও জেলা স্কাউটসের সহকারি কমিশনার আঞ্চলিক স্কাউটসের আঞ্চলিক উপ কমিশনার এর ভূমিকা, তাদের নিয়োগ পদ্ধতি বিষয়ে আলোচনা করা হয়।বেশিক কোর্স পরবর্তী প্রশিক্ষণ গ্রহণকারীদের দল গঠন নিয়ে সমস্যা ও সমাধান তুলে ধরা হয়। কাব স্কাউট, স্কাউট ও রোভার স্কাউট এর মধ্যে তুলনামূলক পরিসংখ্যানগত তথ্য সমস্যা সমাধানে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
দিনব্যাপী এই কর্মশালায় জেলা স্কাউট লিডার মনিরুল ইসলামের সঞ্চালনায় শুরুতেই স্বাগত বক্তব্য দেন জেলা স্কাউট সম্পাদক শাফিয়া খাতুন।
পরে জেলা স্কাউট কমিশনার মোঃ আমির হোসেন' র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা স্কাউট সভাপতি ও ভোলা জেলা প্রশাসক মোঃ আরিফুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও শিক্ষা) রিপন কুমার সাহা।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আরিফুজ্জামান বলেন,প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট দল গঠন করতে হবে। প্রতি উপজেলায় স্কাউট কর্মকর্তাগণ স্ব-স্ব উপজেলার উপজেলা নির্বাহী অফিসারদের সাথে পরামর্শ করে স্কাউট এর কার্যক্রম আরো বেগবান করার কথা তিনি বলেন।
তিনি আরো বলেন, খুব শীঘ্রই ভোলা জেলায় আমরা স্কাউট ওরিয়েন্টেশন কোর্স এবং বেসিক কোর্স সম্পাদন করে স্কাউটস কার্যক্রমকে আরো গতিশীল করার চেষ্টা করবো। প্রতিষ্ঠানগুলো নিজ নিজ ইউনিটের কার্যক্রম গুলো মনিটরিং করার লক্ষ্যে প্রশাসনিক কর্মকর্তাগণ নজরদারি করবেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা স্কাউট কোষাধ্যক্ষ তোফায়েল আহমেদ, স্কাউট সহ সভাপতি মেহেদী হাসান, মহিউদ্দিন, জাকির হোসেন তালুকদার সহ বিভিন্ন সহকারী কমিশনারগণ।
এ ছাড়াও সকল উপজেলা থেকে আগত সম্পাদক, কমিশনার, কাব লিডার, স্কাউট লিডার, গবেষণা ও মূল্যায়ন বিষয়ক সহকারী কমিশনার এবং প্রফেশনাল স্কাউটসগণ এই কর্মশালায় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর এর প্রশাসনিক কর্মকর্তা মোঃ আল-আমিন কর্মশালাটির কোর্স সমন্বয়কের হাতে ভোলা জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত স্কাউট কর্মকর্তাগণ তাদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে একটি সুপারিশমালা তুলে দেন।
কোর্স শেষে বিভিন্ন উপজেলা স্কাউট কর্মকর্তাগণ স্কাউটিংকে আরো গতিশীল করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত