অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৯শে জুলাই ২০২৩ রাত ০৮:৫১

remove_red_eye

৪৩৪

মলয় দে: ভোলায় মালবাহী কাভার্ড ভ্যানের চাপায় মোঃ সবুজ (২৭)নামে এক জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

শনিবার ২৯ শে জুলাই বেলা ১২ টায় ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মাদ্রাসা বাজার সংলগ্ন  বিশ্বরোডে এ ঘটনা ঘটে।নিহত মোঃ সবুজ চরফ্যাসন উপজেলার আঞ্জুর হাট এলাকার বাসিন্দা আঃ হক'র ছেলে।তিনি ভোলায় এসিআই কোম্পানীর একজন বিপণন কর্মী হিসেবে কাজ করতেন।

ভোলা সদর মডেল থানার পরিদর্শক এস আই আবু জাফর  জানায়,দুপুরে এই রোডে ভোলা বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড থেকে একটি মোটরসাইকেল ভেদুরিয়ার দিকে যাচ্ছিল। এ সময় পথিমধ্যে মোটরসাইকেলের সাথে অটো রিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে মোটরসাইকেল আরোহী পরে গিয়ে কাভার্ড ভ্যানের চাকার তলে পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

এছাড়াও অটো রিকশাতে থাকা ২জন যাত্রী আহত হয়। তবে ওই যাত্রীদের পরিচয় পাওয়া যায় নি।

পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা ভোলা সদর হাসপাতালে পাঠায়। একই সাথে কাভার্ড ভ্যানটিকে জব্দ করে ভোলা সদর মডেল থানায় নিয়ে যায়।তবে কাভার্ড ভ্যানে থাকা  চালককে আটক করতে পারে নি পুলিশ।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ

বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’

বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’

কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান

কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

আরও...