অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৪শে আষাঢ় ১৪৩৩

টানা দ্বিতীয়বার বরিশাল বোর্ডে পাশের হারে শীর্ষে ভোলা

ইসতিয়াক আহমেদ

প্রকাশিত: ২৮শে জুলাই ২০২৩ রাত ১১:০১

remove_red_eye

৫৫৭

ইসতিয়াক আহমেদ: টানা দ্বিতীয়বার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ফলাফলে বরিশাল বিভাগে পাশের হারে শীর্ষ স্থান অর্জন করেছে ভোলা জেলা।  জেলায় এবার পাসের হার ৯১.০৪। শুক্রবার (২৮ জুলাই) প্রকাশিত ফলাফল হতে এ তথ্য জানা যায়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড বরিশাল এর অধীনে ০৬ জেলার মধ্যে ভোলা জেলা টানা ২য় বার পাশের হারে শীর্ষ স্থান অর্জন করেছে । ৯১.০১ পাশের হারে বরিশাল বোর্ডে দ্বিতীয় অবস্থানে রয়েছে ঝালকাঠি জেলা। বরিশাল বোর্ডে এবার পাশের হার ৯০.১৮।
এ বছর ভোলা জেলার ২১৬ টি স্কুল থেকে ৭ উপজেলায় ২৫ টি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১৪ হাজার ৮৭৮ জন পরীক্ষার্থী।  এদের মধ্যে পাস করেছে ১৩ হাজার ২৪৭ জন। যাদের মধ্যে ছাত্র ৬ হাজার ৮৮৭ জন এবং ছাত্রী ৬ হাজার ৩৬০ জন। সব মিলিয়ে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৩’শ ১১ জন। যার মধ্যে বিজ্ঞান বিভাগের জিপিএ-৫ সংখ্যা ৫ হাজার ৪৬২ জন, বানিজ্য বিভাগে ২২৫ ও মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৬২৪ জন । ভোলা জেলায় এবার শতভাগ পাস করেছে ৪৩টি স্কুল। শহরের স্কুলগুলোর মত গ্রামের স্কুলগুলোও এবার ভালো ফল অর্জন করেছে।
বরিশাল শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়। এদিকে স্কুলের এমন সফলতায় শিক্ষক ও শিক্ষকদের অভিনন্দন জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম।
এদিকে এসএসসি ২০২২ ইং সালের ফলাফল বিশ্লেষনে দেখা যায়, জেলায় এবার শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১০ টি। ২০২২ সালে শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠান ছিল ৩৩ যা এবার বেড়ে হয়েছে ৪৩ টি। পাশের হারে বোর্ডে শীর্ষে অবস্থান করলেও ২০২২ সালের তুলনায় ভোলায় পাশের হার কমেছে ১.৪৭। জেলায় ২০২২ সালে পাশের হার ছিল ৯২.৫১ কিন্তুু ২০২৩ সালে পাশের হার ৯১.০৪।
এদিকে প্রকাশিত ফলাফলে দেখা যায়, ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থী পাশ করেছে এবং ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ে পাশের হার ৯৯.১৫। এদিকে সেরা ফলাফল করা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম ছালেহউদ্দিন ক্ষোভ জানিয়ে বলেন, শিক্ষক সংকট মোকাবেলা করে তাদের শিক্ষার্থীদের পাঠ দান করতে হিমশিম খেতে হচ্ছে।  জেলা শিক্ষা কর্মকর্তা দিপক কুমার হালদার জানান,ভোলা জেলা বরিশাল শিক্ষা বোর্ডে সেরা হওয়ায় আমরা খুশি। কিন্তু সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট দূর করা না গেলে ওই সব স্কুলের শিক্ষার মান ধরে রাখা যাবে না।  শিক্ষক সংকট দূর করতে তিনি জোরালো দাবি জানান।  

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...