বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৮শে জুলাই ২০২৩ রাত ১০:০২
২৩৭
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় জাতীয় পার্টির ইউনিয়ন প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ জুলাই) দুপুরে ভোলা শহরের বেবীল্যান্ড পার্কের হল রুমে বোরহানউদ্দিন উপজেলা ও পৌরসভা জাতীয় পার্টির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বোরহানউদ্দিন উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মো. ফয়জুল সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও ভোলা জেলার আহবায়ক মো. মিজানুর রহমান ফরাজী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান মিরু।
বোরহানউদ্দিন উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় মৎস্য জীবি পার্টির সভাপতি ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. আজহারুল ইসলাম, জাতীয় পার্টির ভোলা জেলা শাখার সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির সদস্য মো. নুরুননবী সুমন, কেন্দ্রীয় কমিটির সদস্য এ. কে. এম. গোলাম মোস্তফা, জেলা কমিটির যুগ্ম আহবায়ক আজিম গোলদার, দৌলতখান উপজেলা জাতীয় পার্টির সভাপতি ফয়জুল ইসলাম আইকন। সভায় বোরহানউদ্দিন উপজেলা, পৌরসভাসহ সকল ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান ফরাজী বলেন, আজ যারা উন্নয়ন উন্নয়ন বলে মুখে ফেনা তোলেন তাদের একটা কথা মনে রাখতে হবে বাংলাদেশে উন্নয়নের সূচনা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লী বন্ধু মরহুম হুসেইন মুহাম্মদ এরশাদ। তার হাত ধরেই এদেশে উন্নয়ন শুরু হয়েছে। তার শাসনামলে এদেশে যে সকল স্থাপনা হয়েছে তা আজও বিদ্যমান। আজকে যে মহাসড়ক দেখতে পাচ্ছেন এগুলোর জমি হুসেইন মুহম্মদ এরশাদের আমলে অধিগ্রহণ করা হয়েছে। যার ফলেই আজ এতো বিশাল সড়ক করা সহজ হয়েছে। তার শাসনামলে এদেশে রাজনৈতিক হত্যা, খুন, গুমের মতো কোনো ঘটনা ঘটেনি। তিনি এদেশের মানুষের জন্য রাজনীতি করে গেছেন। তার আদর্শ নিয়েই আজ জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে দলটি এগিয়ে যাচ্ছে। আবারও দেশের মানুষের ভালবাসা নিয়ে জাতীয় পার্টি এদেশে সরকার গঠন করবে। তাই সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।
ভোলায় হত্যাকান্ডের আসামি কক্সবাজারে গ্রেফতার
ভোলায় পানি নিষ্কাশনের দাবীতে কৃষকদের মানববন্ধন
ভোলায় সাবেক প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মুনাজাত
ভোলার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হারুন অর রশিদের সহধর্মিণীর ইন্তেকাল
সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারফ হোসেন শাজাহানের আজ ১৪ তম মৃত্যুবার্ষিকী
বোরহানউদ্দিনে দ্বিতীয় দিনে স্কয়ারের ফ্রি হেলথ ক্যাম্পে চিকিৎসাসহ ঔষধ পেলো কয়েক হাজার মানুষ
গণিত পরীক্ষা খারাপ হওয়ায় ভোলায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
ভোলা জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল
ভোলায় ‘শিক্ষা সুরক্ষা’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
মনপুরায় চোরাচালান চক্রের প্রধান আসামী গ্রেফতার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক