অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৬ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

লালমোহনে সাংবাদিক হত্যাচেষ্টা মামলায় দুই সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে জুলাই ২০২৩ রাত ০৯:৩৬

remove_red_eye

৩৪৯

লালমোহন প্রতিনিধি: ভোলার চরফ্যাশনের সাংবাদিক তৈয়্যবুর রহমানকে পিটিয়ে হত্যা চেষ্টা মামলায় দুই সাবেক চেয়ারম্যানসহ ৪ আসামিকে  গ্রেফতার করেছে পুলিশ। লালমোহন থানায় মামলা হওয়ার একদিন পর বৃহস্পতিবার (২৭ জুলাই) রাত ৮ টার দিকে লালমোহন থানা পুলিশ অভিযান চালিয়ে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন লালমোহন চরভূতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. হোসেন হাওলাদার, তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রিয়াদ হোসেন হান্নান। অপর দুজন হলেন লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের লোকমান হোসেন ও রমাগঞ্জ ইউনিয়নের আজিজ। তাদের শুক্রবার ভোলা কোর্ট আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতার হওয়ার বিষয়টি নিশ্চিত করেন লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান। তিনি বলেন, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা পৌর শহর এলাকা থেকে আসামি রিয়াদ হোসেন (হান্নান) ও হোসেন হাওলাদার সহ ৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের ধরতে অভিযান অব্যাহত আছে ।
উল্লেখ্য, বুধবার ২৫ জুলাই রাত ১০ টার দিকে চরফ্যাশন উপজেলার সাংবাদিক তৈয়্যবুর রহমান লালমোহন আসার পথে ফুলবাগিচা রাস্তায় এই দুই চেয়ারম্যানসহ ১৬ জন তাকে পথরোধ করে অতর্কিত আক্রমণ করেন বলে লালমোহন থানায় মামলা করেন তৈয়্যবুর রহমান।
স্থানীয় লোকজন তৈয়্যবুর রহমানকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সে নিয়ে আসে। এ ঘটনায় বুধবার তৈয়্যবুর রহমান বাদী হয়ে দুই সাবেক চেয়ারম্যানসহ ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০ জনের নামে লালমোহন থানায় মামলাটি দায়ের করেন।
আহত সাংবাদিক তৈয়্যবুর রহমান উন্নত চিকিৎসার জন্য বর্তমানে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। তিনি বর্তমানে দি বাংলাদেশ টুডের সংবাদদাতা হিসেবে কর্মরত রয়েছেন বলে জানান।
লালমোহন থানার ওসি মাহবুবুর রহমান জানান, সাংবাদিক তৈয়্যবুর রহমান বাদী হয়ে মামলা করায় গোপন সূত্রের মাধ্যমে দুই সাবেক চেয়ারম্যানকে ভোলা থেকে ও অপর দুই আসামীকে লালমোহনের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে পূর্ব থেকে আরো একাধিক মামলা রয়েছে।

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

আরও...