অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৪শে আষাঢ় ১৪৩৩

ভোলায় পুলিশের পৃথক ২ অভিযানে ৭৯ পিস ইয়াবাসহ ২ জন আটক

মলয় দে

প্রকাশিত: ২৭শে জুলাই ২০২৩ রাত ১০:০১

remove_red_eye

৬৪৮

ভোলা সদরে পুলিশের পৃথক দুটি মাদক বিরোধী অভিযানে ৩৫ পিচ ইয়াবাসহ রবিউল ইসলাম দিদার (২৮)  ও ৪৪ পিচ ইয়াবাসহ আবিদুর রহমান ইসমাইল (২৫) নামে এই দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।আটককৃত রবিউল ইসলাম আলীনগর ইউনিয়নের ছিফলী ২ নং ওয়ার্ডের ছিদ্দিক মাস্টার বাড়ীর বাসিন্দা এবং অন্যজন আবিদুর রহমান ইসমাইল ভোলা পৌরসভার পৌরকাঠালী ০৮ নং ওয়ার্ড সর্দার বাড়ীর বাসিন্দা।

পুলিশের তথ্য মতে,জেলা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম'র দিকনির্দেশনায়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এনায়েত হোসেন'র তত্ত্বাবধানে ২৪শে জুলাই ও ২৬ শে জুলাই দুটি আলাদা স্থানে পৃথক দুটি অভিযান চালিয়ে এই ২ মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করা হয়।

২ মাদক ব্যবসায়ীর মধ্যে একজন আবিদুর রহমান ইসমাইল। গত সোমবার ২৪ শে জুলাই রাত ১০.৩০ মিনিটে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ)মোঃ আসাদুজ্জামান খান এর নেতৃত্বে একটি চৌকস টীম ভোলা পৌরসভার ০৮নং ওয়ার্ড সিকদার বাড়ী মাদ্রাসা মসজিদের উত্তর পাশের পাকা রাস্তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৪ পিচ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
অপরদিকে দ্বিতীয় আটককৃৃত রবিউল ইসলাম দিদার কে গত বুধবার ২৬শে জুলাই রাত ৯টায় জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মোহাম্মদ কাজল ইসলামের নেতৃত্বে অন্য একটি চৌকস টীম  ভোলা পৌরসভার পশ্চিম উকিল পাড়া ০৮নং ওয়ার্ডে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে  শুক্কুর পাটোয়ারীর বাড়ির সামনে ব্রীজের উপর থেকে ৩৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ তাকে আটক করা হয়।
পুলিশ আরো জানায়, আটককৃত এই ২ জন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে  মাদক মামলা করা হয়েছে।

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...