বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭শে জুলাই ২০২৩ রাত ০৯:৫৮
৪৫২
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় কিশোরীদের মাসিক কালীন স্বাস্থ্য সেবার উপর সচেতনা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ব মাসিক কালীন স্বাস্থ্যবিধি দিবস উদযাপন করা হয়েছে। ইয়ূথ পাওয়ার ইন বাংলাদেশ এর আয়োজনে নারীপক্ষের অধিকার এখানে,এখনই (আরএইচআরএন-২)প্রকল্পের মাধ্যমে তারুন্যের কণ্ঠস্বর প্ল্যাটফর্ম এর সম্মনয়ে বৃহস্পতিবার দুপুরে ভোলার ভেদুরিয়া সমবায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে দিবসটি উপলক্ষ্যে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইন এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হাদিস। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক নাছরিন সুলতানা খানম। ইয়ূথ পাওয়ার ইন বাংলাদেশ এর নির্বাহী পরিচালক আদিল হোসেন তপু ক্যাম্পেইন এর শুরুতে স্বাগত বক্তব্য রাখেন। এসময় সেশন পরিচালনা করেন তারুন্যের কন্ঠস্বর প্লাটফর্ম ভোলা জেলার সদস্য হাজেরা বেগম ইমা, আমান উল্ল্যাহ রাব্বি। এসময় তারুন্যের কন্ঠস্বর প্লাটফর্মএর সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- তাবাচ্ছুম আক্তার রিয়া,ফারজানা আক্তার ইলা, ¯েœহা আলম, এনায়েত প্রমুখ।
এসময় বক্তরা বলেন, মাসিক এখনো আমাদের সমাজে ট্যাবু হিসাবে দেখা হয়।বেশির ভাগ কিশোরী ও নারীরা জনসম্মুখে মাসিক কালীন স্বাস্থ্য সেবা নিয়ে আলোচনা করতে চায়না। ফলে মাসিক কালীন সময়ে কিশোরী মেয়েরা অসচেতনতার কারনে নানা রকম জটিলতার সম্মুখীন হতে হচ্ছে। তাই কিশোরীদের মাসিক কালীন স্বাস্থ্যসেবার করনীয় শিক্ষার কোন বিকল্পনেই।
কোন ধরনের প্রস্তুতি এবং প্রজনন ও যৌন স্বাস্থ্য বিষয়ক জ্ঞান ছাড়াই এদের একটি বিরাট অংশ কৈশোর কালেই বিয়ে,গর্ভধারণ এবং মায়ের ভূমিকা অবতীর্ণ হচ্ছে।
নারীর প্রতি সহিংসতা,যৌন রোগের উচ্চহার, সর্বোপরি ঝুঁকিপূর্ণ আচরণ সম্পর্কে কিশোর- কিশোরী এবং যুবক-যুবতীদের সম্যক ধারনা না থাকায় এই বিশাল জনগোষ্ঠী আরো বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় সম্মুখীন হচ্ছে।
তাই ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবার উপর সচেতন করতে হবে। তাহলেই আগামী দিনে কিশোরী থেকে প্রাপ্তপ্তবয়স্ক সব নারীর মাসির স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে।এসময় স্কুলের প্রায় শতাধিক কিশোরী এই ক্যাম্পেইন অংশ নেয়।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত