অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ | ১২ই অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় এমপিকে হত্যার হুমকি, ইউপি চেয়ারম্যান বরখাস্ত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে জুলাই ২০২৩ রাত ০৯:৩১

remove_red_eye

৫৪৯

ভোলা-২ আসনের সংসদ সদস্য (এমপি) আলী আজম মুকুলকে সামাজিক যোগাযোগমাধ্যমে হত্যার হুমকির ঘটনায় বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন সর্দারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন বোরহানউদ্দিন উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান।

তিনি বলেন, ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্তের একটি চিঠি আজ আমরা মেইলে পেয়েছি।

চিঠিতে বলা হয়েছে, পক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন সর্দার ভিডিও কলে ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুলকে হত্যার হুমকি দ্নে। এ অভিযোগে গত ২৬ জুন ১০ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোতে বলা হয়। জবাব প্রদানের সময়সীমা অতিক্রম হওয়া সত্ত্বেও জবাব না দেওয়ায় এক প্রজ্ঞাপনে জনস্বার্থে ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত ৪ জুন ফেসবুকে ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন কর্তৃক এমপি আলী আজম মুকুলকে হত্যার হুমকির একটি ভিডিও ভাইরাল হয়। এ ঘটনায় বোরহানউদ্দিন উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান মুন্না বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি মামলা করেন ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে।

 





চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী

প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী

নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর

১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি

১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

আরও...