বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৬শে জুলাই ২০২৩ রাত ০১:০৪
৪৩১
মলয় দে।।
ভোলায় নবাগত জেলা প্রশাসক আরিফুজ্জামান'র সাথে ভোলার বীর মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৫ শে জুলাই সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সভা কক্ষে এ সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মোঃ আরিফুজ্জামান'র সভাপতিত্বে এসময় জেলা প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন কুমার সাহা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম।
এসময় জেলা প্রশাসক বলেন, ৩০ লক্ষ শহীদের প্রানের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি।স্বাধীনতা অর্জনে মুক্তিযোদ্ধাদের এই আত্মত্যাগ চিরস্মরনীয় হয়ে আছে ইতিহাসের পাতায়।আজ তাদের এই ত্যাগের জন্য আমরা এতো সুফল ভোগ করছি। তাঁরা জাতির শ্রেষ্ঠ সন্তান।
সভার এক পর্যায়ে ভোলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক মোঃ আরিফুজ্জামান কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার অহিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এম.হাবিবুর রহমান,বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আশরাফ হোসেন লাভু,বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন,বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন সহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত