অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ | ১২ই অগ্রহায়ণ ১৪৩৩


ভোলার ভেলুমিয়া থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে জুলাই ২০২৩ রাত ১০:৪৬

remove_red_eye

৫৮৬


 মলয় দে : ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়ন থেকে রিপা বেগম(২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ । মঙ্গলবার ২৫ শে জুলাই সকালে ভেলুমিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড চন্দ্রপ্রসাদ গ্রামে মৃতের স্বামীর বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। । মৃত রিপা বেগম দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড দক্ষিণ কোড়ালিয়া গ্রামের বাসিন্দা মোঃ রফিকুল ইসলামের মেয়ে। নিহতের পরিবারের সদস্য ও পাড়া প্রতিবেশীদের অভিযোগ রিপা কে যৌতুকের জন্য নির্যাতন করে হত্যা করা হয়েছে।

মৃত রিপা'র পিতা জানায়,আমার মেয়ে রিপা বেগম কে ২ বছর আগে ভোলার ভেলুমিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড চন্দ্রপ্রসাদ গ্রামের বাসিন্দা মোঃ বারেক গাজীর ছেলে ইসমাইল  বিয়ে হয়।কিছুদিন পর তাদের ঘরে একটি পুত্র সন্তান জন্ম নেয়। ইসমাইল হোসেন যার বতর্মান বয়স ১৪ মাস। সোমবার রাতে আমার মেয়ে রিপা আমাকে ফোন করে কাঁদে। ওর কান্না শুনে আমি জিজ্ঞেস করেছিলাম কি হয়েছে তোর?আমি কি আসবো?
তখন আমার মেয়ে আমাকে তার শ্বশুর বাড়িতে যেতে মানা করে এবং বলে আপনি আইসেন না।আসলে আপনি অপমানিত হবেন।পরের দিন মঙ্গলবার সকালে ৯টায় আমার ফোনে আমার শ্বাশুড়ি মনোয়ারা বেগম ফোন করে আমাকে জানায়,  আমার মেয়ে রিপা গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। এমন খবর জানতে পেরে দ্রæত আমার মেয়ের শ্বশুর বাড়িতে যাই। ঘটনা স্থলে গিয়ে সেখানকার স্থানীয় ইউপি সদস্য  মোঃ রাছেল, আমার মেয়ের শ্বশুর ও শ্বাশুড়ি সহ আরো অনেক লোকের সমাগম দেখতে পাই। পরে সেখানে গিয়ে ঘরে ঢুকে দেখি রিপা'র মরদেহ বিছানায় পড়ে আছে আর তার লাশের উপর রশি ঝুলতেছে। পরে আমি সেখানে থেকে মৃত্যুর খবর পুলিশকে জানালে পুলিশ সেখানে পৌঁছায়।পুলিশ ঘটনা স্থল থেকে আমার মেয়ের মৃত্যুর আসল রহস্য উদঘাটনের জন্য লাশ ভোলা সদর হাসপাতালে পোস্ট মটেম করার জন্য পাঠায়।
মৃত রিপার বাবার বাড়ীর এলাকার এক প্রতিবেশী মোঃ আকবর তিনি জানায়,রিপাকে বিয়ে দেয়ার ৩মাস পর থেকে তার স্বামীর বাড়ি থেকে বিভিন্ন সময়ে যৌতুক হিসেবে টাকা দাবি করে।মৃতের বাবা মেয়ের সুখের কথা ভেবে তার জামাই ইসমাইল কে ৪০ হাজার টাকা, স্বর্ণের চেইন ও আংটি দেয়।তার কিছুদিন পর তাদের ঘরে সন্তান জন্ম নিলে একটি গরু দাবি করে।রিপার বাবার আর্থিক অবস্থা খারাপ হওয়ায় সে তা দিতে না পারলে রিপার সাথে  তার স্বামী খারাপ আচরন করে।রিপা তা সহ্য করতে না পরলে তার বাবার বাড়িতে চলে আসে।পরে আমরা আবার বুঝিয়ে পাঠাই।এবার হয়তো এই কারনেই সে আত্ম হত্যা করেছে।
 আরেক প্রতিবেশী মোঃ ঝিলন ও একই কথা বলেন।তার বক্তব্যে ও যৌতুকের টাকার জন্যই তার স্বামী রিপাকে অত্যাচার করে। তাই সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে।
এ বিষয়ে ভোলা সদর মডেল থানা ইনচার্জ মোঃ শাহীন ফকির জানায়,আমাদের পুলিশ সেখানে গিয়ে লাশ বিছানায় পায়।রশিতে ঝুলানো পায় নি।সেখানকার পারিপার্শ্বিক অবস্থা পর্যবেক্ষন করে প্রাথমিক ভাবে এটিকে আত্মহত্যার মামলা রুজু করা হয়েছে।হত্যাটির বিষয়ে পুরোপুরি বুঝার জন্য পোস্ট মটেম রিপোর্টের অপেক্ষায় আছি।পোস্ট মটেম রিপোর্টে সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।





চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী

প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী

নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর

১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি

১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

আরও...