অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ২৫শে জুলাই ২০২৩ রাত ০৯:৪০

remove_red_eye

৩৪৮

হাসনাইন আহমেদ মুন্না: ‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে জেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় জেলা শিল্পকলা একাডেমীতে কার্যক্রমের ভার্চুয়ালী উদ্বোধন করেন আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য ও ভোলা ১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ। জেলা প্রশাসক আরিফুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।
সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: জামাল হোসেন’র সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন কুমার সাহা, অতিরিক্ত পুলিশ সুপার মো: আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তৌহিদুল ইসলাম, কোষ্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার ল্যাফটেনেন্ট হাসান মেহেদী, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, জেলা ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সাধারণ সম্পাদক মো: আল মামুন প্রমূখ।
জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে সভা শেষে মৎস্য সম্পদ উন্নয়ন ও সামুদ্রিক মৎস্য সম্পদ ব্যবস্থাপনায় বিশেষ অবদান রাখায় চরফ্যাশনের রেডিও মেঘনা, জেলেদের জীবনমান উন্নয়ন ও মৎস্য সম্পদ সংরক্ষণে অবদানের জন্য সদরের দরিরাম সংকর আদর্শ মৎস্যজীবী গ্রাম সমিতি এবং মৎস্য ও মৎস্যজাত পণ্য উৎপাদন, পক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ, রপ্তানি ও মৎস্যজাত পণ্য বহুমুখীকরণে বিশেষ অবদানের জন্য জেলা পর্যায় কাজী ফার্মস লিমিটেডকে পুরস্কার প্রদান করা হয়।
পরে কয়েক’শ মৎস্যজীবী ও সংশ্লিষ্টদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্তরে গিয়ে মিলিত হয়। এসময় উপজেলা পুকুরে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করেন অতিথিরা।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ

বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’

বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’

কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান

কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

আরও...