বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫শে জুলাই ২০২৩ রাত ০৯:৩৭
৪৯১
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলার উত্তরের পরানগঞ্জ বাজার থেকে পল্লীবিদ্যুৎ সমিতির জোনাল অফিস অন্য জায়গায় স্থানান্তরিত করার প্রতিবাদে ও পরানগঞ্জে অফিস রাখার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘ভোলার উত্তরের সর্বস্তরের জনগন’ এর ব্যানারে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে পরানগঞ্জ বাজারে অফিস রাখার দাবীতে ভোলা জেলা প্রশাসকের মাধ্যমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও পল্লীবিদ্যুায়তন বোর্ডের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে।
এসময় বক্তারা বলেন, ভোলার উত্তরের ৬টি ইউনিয়নের গ্রাহকদের সেবা দেওয়ার জন্য উপশহর খ্যাত পরানগঞ্জ বাজারে পল্লীবিদ্যুৎ সমিতির অফিস স্থাপন করা হয়েছে। দুই যুগ আগে পল্লীবিদ্যুৎ অফিসটি কার্যক্রম চালিয়ে আসছে। পরানগঞ্জ বাজারে অফিসটি হওয়ায় ওই অঞ্চলের মানুষ খুব সহজেই সেবা নিতে পারছেন। পরানগঞ্জ বাজারের কাছেই পল্লীবিদ্যুতের একটি সাব-স্টেশন (উপকেন্দ্র) স্থাপন করা হয়েছে। কিন্তু বর্তমানে বৃহৎ পরানগঞ্জ বাজার থেকে পল্লীবিদ্যুৎ সমিতির জোনাল অফিসটি অন্যত্র সরিয়ে নেওয়ার পায়তারা করছে। যে ভবনে বিদ্যুৎ অফিসটি নেওয়ার চেষ্টা চলছে সেই ভবনটির মালিক পল্লীবিদ্যুৎ সমিতির ছাড়াও যেখানে পল্লীবিদ্যুৎ অফিস স্থাপনের চেষ্টা চালানো হচ্ছে সে এলাকাটি ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির পাশে অবস্থিত। পরানগঞ্জ বাজার থেকে পল্লীবিদ্যুৎ সমিতি অফিস সরিয়ে নেওয়া হলে গ্রাহকরা নিরাপত্তা, যাতায়াত, সেবাবঞ্চিতসহ নানান সমস্যার সম্মুখিন হবেন। তাই উত্তর ভোলার ৬টি ইউনিয়নের গ্রাহকের নিরাপত্তা, যাতায়াত, সেবার কথা চিন্তা করে পরানগঞ্জ বাজারে পল্লীবিদ্যুৎ সমিতির অফিস রাখার দাবী জানাচ্ছি। যদি আমাদের এই দাবী বাস্তবায়ন না হয় তাহলে আমরা জনগণের ন্যায্য দাবী আদায়ে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো।
২নং ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লীগের সহ-দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন ছোটনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আফসার উদ্দিন কালাম, এসএ টিভি ও দৈনিক নয়াদিগন্ত জেলা প্রতিনিধি এডভোকেট সাহাদাত শাহিন, পূর্ব ইলিশা যুব ফাউন্ডেশনের সভাপতি ও ইউনিয়ন আ’লীগের যুগ্ম সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ডাঃ মেহেদী হাসান কামাল, গ্রামীণ সমাজ কল্যাণ পাঠাগারের আহŸায়ক ইমাম হোসেন কান্টু, দৈনিক আজকের ভোলার সহযোগী সম্পাদক এম শাহরিয়ার জিলন, জেলা যুবদল নেতা সম্রাট হাওদাদার, ২নং পূর্ব ইলিশা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন আরাফাত প্রমূখ।
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া
ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন
নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে
মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক
ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত
চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি
নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী
ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক