লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৫শে জুলাই ২০২৩ রাত ০৯:২৬
৩২০
লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে মোসা. সিনথিয়া নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বদরপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রায়রাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশু সিনথিয়া ওই এলাকার মো. ছিদ্দিকের মেয়ে।
জানা যায়, সকালে ঘরে কাজ করছিলেন ওই শিশুর মা রোজিনা বেগম। এ সময় তার পাশ থেকে কিছু না বলেই চলে যায় শিশু সিনথিয়া। কিছু সময় পর ওই শিশুকে খুঁজতে শুরু করেন তার মা। এক পর্যায়ে বসতঘরের পাশের পুকুরে শিশু সিনথিয়াকে ভাসতে দেখে তাকে উদ্ধার করেন রোজিনা বেগম। এরপর চিকিৎসার জন্য ওই শিশুর স্বজনরা তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সিনথিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে ওই শিশুকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
এ বিষয়ে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় আইনী প্রক্রিয়া শেষে ওই শিশুর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত