অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৭ই অক্টোবর ২০২৬ | ২২শে আশ্বিন ১৪৩৩

মানবাধিকার উন্নয়নে বাংলাদেশের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ইইউ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে জুলাই ২০২৩ সন্ধ্যা ০৭:২০

remove_red_eye

২৬৭

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মানবাধিকারের আরও উন্নয়নের জন্য বাংলাদেশের উদ্যোগকে স্বাগত জানিয়েছে।
সরকারি সূত্র আজ একথা জানিয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব মো.  তোফাজ্জেল হোসেন মিয়ার নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধিদলের মধ্যে বৈঠকে এ মন্তব্য করা হয়েছে।
আজ সকাল ১০টায় শুরু হওয়া এক ঘন্টারও বেশি বৈঠকে গিলমোর ডিজিটাল নিরাপত্তা আইন ও দেশের শ্রম আইন সংশোধনের জন্য আওয়ামী লীগ সরকারের পদক্ষেপের বিষয়েও সন্তোষ প্রকাশ করেন।
যোগাযোগ করা হলে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব হাসান জাহিদ তুষার বাসসকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন।
সরকারী সূত্র আরো জানায়, বৈঠকে অন্যান্য বিষয়ের মধ্যে বাংলাদেশে মানবাধিকার উন্নয়ন, আগামী সাধারণ নির্বাচনকে সামনে রেখে ইইউ পর্যবেক্ষক পাঠানো, ডিজিটাল নিরাপত্তা আইন ও শ্রম আইন প্রধানত আলোচনায় এসেছে।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ইইউ বিশেষ প্রতিনিধিকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন।
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার পর ইইউ সদস্য দেশগুলোতে বাংলাদেশের রপ্তানি আরও বৃদ্ধি নিশ্চিত করতে তিনি ইইউ’কে আহ্বান জানান।
বৈঠকে ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস (ইইএএস) এর রাজনৈতিক উপদেষ্টা ভিক্টর ভেলেক, রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি এবং ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) সেবাস্টিয়ান রিগার-ব্রাউন উপস্থিত ছিলেন।
ছয় দিনের সফরে সোমবার ঢাকায় আসা গিলমোর মানবাধিকার বিষয় নিয়ে আলোচনা করতে সরকারি কর্মকর্তা ও অন্যান্য সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবেন।
এছাড়াও তিনি রোহিঙ্গা ইস্যুতে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গেও আলোচনা ও কক্সবাজার শরণার্থী শিবির পরিদর্শন করবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করবেন গিলমোর।

সুত্র বাসস

লালমোহনের রমাগঞ্জে সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

লালমোহনের রমাগঞ্জে সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

একনেকে সৌরবিদ্যুৎকেন্দ্রসহ ১৩ প্রকল্প অনুমোদন

একনেকে সৌরবিদ্যুৎকেন্দ্রসহ ১৩ প্রকল্প অনুমোদন

বিনিয়োগ আকর্ষণে সরকারের ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলারের বিনিয়োগ

বিনিয়োগ আকর্ষণে সরকারের ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলারের বিনিয়োগ

মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য : রাষ্ট্রপতি

মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য : রাষ্ট্রপতি

শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : ড. মঈন খান

শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : ড. মঈন খান

নিষিদ্ধ দলের কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না: ডিবিপ্রধান

নিষিদ্ধ দলের কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না: ডিবিপ্রধান

পথশিশু ও ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ডা. জাহিদ

পথশিশু ও ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ডা. জাহিদ

রসায়নে নোবেল পেলেন অঁরি কাগান ও কেনসো সোয়াই

রসায়নে নোবেল পেলেন অঁরি কাগান ও কেনসো সোয়াই

৭ নভেম্বর সরকারি ছুটি, প্রজ্ঞাপন জারি

৭ নভেম্বর সরকারি ছুটি, প্রজ্ঞাপন জারি

আজ মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় মাছধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

আজ মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় মাছধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

আরও...