অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

জেলা প্রশাসক মোঃ তৌফিক ই লাহী চৌধুরীকে ভোলা জেলা ক্রীড়া সংস্থার বিদায়ী সংবর্ধনা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে জুলাই ২০২৩ রাত ১১:২৬

remove_red_eye

৫৮৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক:  ভোলা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসক মোঃ তৌফিক ই লাহী চৌধুরীকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।রবিবার ২৩শে জুলাই দুপুরে  জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও সার্বিক) মোঃ তামিম আল ইয়ামিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও শিক্ষা) রিপন কুমার সাহা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মো:ফয়সাল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন,অতিরিক্ত সাধারণ  সম্পাদক মুনতাসীর আলম রবিন চৌধুরী সহ সংস্থার অন্যান্য সদস্যরা। এ সময় ক্রীড়া সংস্থার সকল সদস্যরা সদ্য বিদায়ী জেলা প্রশাসক মোঃ তৌফিক ই লাহী চৌধুরী'র হাতে উপহার হিসেবে ক্রেস্ট তুলে দেন। এর আগে  ভোলা মহিলা ক্রীড়া সংস্থার যুগ্ন সাধারণ সম্পাদক খাদিজা আক্তার স্বপ্না ও  সাংগঠনিক সম্পাদক মসরিন আক্তার বিদায়ী জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ তৌফিক ই লাহী চৌধুরী বলেন, আমার সময় ভোলা ক্রীড়া অঙ্গনে ব্যাপক উন্নয়ন হচ্ছে। ষ্টেডিয়াম,সুইমিং পুলের কাজ চলমান। ভোলা ক্রীড়া সংস্থার সদস্য সব সময় আমাকে সহযোগীতা করেছেন। আমি তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন তার বক্তব্যে, বিদায়ী জেলা প্রশাসকের ভবিষ্যত সফলতা কামনা করে ধন্যবাদ জানান।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...