বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩শে জুলাই ২০২৩ রাত ১১:২১
৫৪০
মলয় দে : ভোলার জেলা প্রশাসক মোঃ তৌফিক ই লাহী চৌধুরী'কে ভোলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিক বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার ২৩শে জুলাই দুপুরে মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দোস্ত মাহমুদ'র সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার অহিদুর রহমান। এর আগে সদ্য বিদায়ী জেলা প্রশাসক মোঃ তৌফিক ই লাহী চৌধুরীকে মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে বিদায়ী ফুলদিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি স্মারক হিসেবে মুক্তিযোদ্ধা সংসদের মনোগ্রাম খচিত একটি স্বর্ণেরব্যাচ তাকে পরিয়ে দেয়া হয়।এ সময় জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন,মুক্তিযোদ্ধারা হলো দেশের সবচেয়ে মূল্যবান নাগরিক। তাদের মহান ত্যাগের বিনিময়েই আমাদের এই স্বাধীনতা। আপনাদের এমন ভালোবাসা পেয়ে আমি খুবই আনন্দিত। সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি রইলো আমার বিনম্র শ্রদ্ধা।এ সময় উপস্থিত ছিলেন, ভোলা সদর উপজেলা ভুমি অফিসের এ্যাসিল্যান্ড আলী সুজা, বীর মুক্তিযোদ্ধা এম. হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আশ্রাফ হোসেন লাভু , বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন বাচ্চু,বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মন্নান মুজাহিদী প্রমুখ।
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া
ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন
নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে
মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক
ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত
চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি
নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী
ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক