অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় পুলিশের উদ্ধারকৃত ২০টি স্মার্ট ফোন ও বিকাশে প্রতারিত ৬০ হাজার টাকা হস্তান্তর

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে জুলাই ২০২৩ রাত ১০:২৮

remove_red_eye

৫১২

মলয় দে : ভোলায় হারিয়ে যাওয়া ২০ টি স্মার্ট ফোন ও বিকাশে প্রতারিত ৬০ হাজার টাকা উদ্ধার করেছে ভোলা জেলা পুলিশ। উদ্ধারকৃত স্মার্ট ফোন ও টাকা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম প্রকৃত মালিকের হাতে হস্তান্তর করেন ।
শনিবার ২২ শে জুলাই দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে হারিয়ে যাওয়া ২০টি স্মার্ট ফোন ও বিকাশে প্রতারিত হওয়া ৬০ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।
ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সুপার  
মোঃ মাহিদুজ্জামান বিপিএম এর দিক-নির্দেশনায়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এর তত্ত্বাবধানে এবং জেলা পুলিশের আইসিটি শাখার এএসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলাম সহযোগিতায় হারিয়ে যাওয়া ২০টি মোবাইল ফোন ও বিকাশে প্রতারিত হওয়া ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইল ফোন ও টাকা হস্তান্তর করার সময় পুলিশ সুপার পুরাতন মোবাইল ফোন কেনার বিষয়ে অনুৎসাহীত করেন।আর যদি কেনা হয় সে ক্ষেত্রে কেনার আগে সকলকে ভালোভাবে কাগজপত্র যাচাই বাচাই করে কেনার পরামর্শ দেন।
এদিকে হারানো মোবাইল ফোন ও টাকা ফিরে পেয়ে প্রকৃত মালিকরা বেজায় খুশি।এজন্য তারা সকলে ভোলা জেলা পুলিশ সুপার ও জেলা গোয়েন্দা শাখার পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উদ্ধারকৃত স্মার্ট ফোন ও টাকা হস্তান্তরের সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)মোঃ আছাদুজ্জামান,শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপার প্রণয় রায়,ভোলা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ এনায়েত হোসেন সহ ভোলার ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...