অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

লালমোহনে বেড়েছে ডাকাতি: টার্গেট বিত্তশালী প্রবাসী পরিবার

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২১শে জুলাই ২০২৩ রাত ১০:১৩

remove_red_eye

৩৮৭

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে বেড়েছে ডাকাতির ঘটনা। বৃহস্পতিবার রাতে একটিসহ গত দেড় মাসে উপজেলার কালমা ইউনিয়নেই ৬টি বসতঘরে ডাকাতি হয়েছে। এসব ডাকাত দলের টার্গেট বিত্তশালী ও প্রবাসী পরিবার। এতে করে আতঙ্কিত হয়ে পড়েছেন গৃহস্থরা। বৃহস্পতিবার রাতে কালমা ইউনিয়নের আলম বাজার এলাকায় নতুন করে ঘটেছে আরো একটি ডাকাতির ঘটনা। ৮ সদস্যের মুখোশধারী ডাকাতের একটি দল হানা দেয় ওই এলাকার আনোয়ার হোসেন নামের এক স্কুল শিক্ষকের বাড়িতে। এ সময় ৩০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫ লক্ষ টাকা নিয়ে যায় ডাকাত দল।
শিক্ষক আনোয়ার হোসেনের স্ত্রী মোমেনা হক বলেন, আমার স্বামী বৃহস্পতিবার বরিশাল অবস্থান করছিলেন। বৃহস্পতিবার রাত আনুমানিক আড়াইটার দিকে জানালার গ্রিল ভেঙে মুখোশধারী ৭-৮ জনের একটি দল ঘরের ভিতরে প্রবেশ করে। ভিতরে ঢুকে তারা ঘরের সকলের হাত এবং চোখ বেঁধে একটি রুমে আবদ্ধ করে রাখেন। ওই ডাকাত দলের সদস্যরা ঘরের আলমেরির চাবি চায়। চাবি না দিলে তারা আমাকে মারধর করে। এরপর তারা নিজেরাই চাবি খোঁজ করে বের করে ঘরে থাকা ৩০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫ লক্ষ টাকা নিয়ে যায়।
ডাকাতির খবর পেয়ে বরিশাল থেকে বাসায় ফিরেন শিক্ষক আনোয়ার হোসেন। তিনি বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করবো।
জানা যায়, এরআগে একই ইউনিয়নের মধ্য কালমা এলাকায় গত ২৯ মে ইসমাইল কবীর নামে এক সৌদি প্রবাসীর ঘরে ডাকাতির ঘটনা ঘটে। ওই সময় ডাকাত দল ২৫ ভরি স্বর্ণালংকার ও পাঁচ লাখ টাকা নিয়ে যায়। এরপর গত ১৭ জুন ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ঘটে আরো একটি ডাকাতির ঘটনা। এ সময় ভুক্তভোগী স্কুল শিক্ষক নকিব মৃধার ঘর থেকে ডাকাত দল নিয়ে যায় ১৬ ভরির মতো স্বর্ণালংকারসহ নগদ ৭০ হাজার টাকা। এর মাত্র ৫ দিনের মাথায় ২২ জুন কালমা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব বগিরচর এলাকায় ঘটে আকতার হোসেন নামে মালয়েশিয়া প্রবাসীর ঘরে আরেকটি ডাকাতির ঘটনা। এ সময় ডাকাত দল নিয়ে যায় ১২ ভরির মতো স্বর্ণালংকার এবং নগদ ত্রিশ হাজার টাকা।
ঘটনার আবার শুরু হয় জুলাই মাসে। এ মাসের ১০ তারিখে কালমা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আক্তার হোসেন নামে এক ওষুধ ব্যবসায়ীর ঘর ডাকাতি হয়। এ সময় ডাকাত সদস্যরা নিয়ে যায় নগদ ৫০ হাজার টাকাসহ আড়াই ভরি ওজনের স্বর্ণালংকার। এ ঘটনার পরদিন ১১ জুলাই। ওইদিন রাতে কালমা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মীরা বাড়িতে ৩টি বসতঘরে এক সঙ্গে ঘটে ডাকাতির ঘটনা। এতে ডাকাতির কবলে পড়েন ওই বাড়ির মিজান, শফিকুল ইসলাম এবং রফিক। এই তিনজনের বসত ঘর থেকে নগদ ১ লক্ষ ২৩ হাজার টাকা এবং ৭ ভরি স্বর্ণালংকার নিয়ে যায় ওই ডাকাত চক্র। এই সব ডাকাতির ঘটনা গভীর রাতের।
এদিকে ইউনিয়নে একের পর এক ডাকাতির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কালমা ইউপি চেয়ারম্যান মো. আকতার হোসেন। তিনি বলেন, সম্প্রতি বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটলেও মামলা হয়েছে একটিতে। বাকিগুলোতে কেবল চুরির মামলা নেয় পুলিশ। আবার আসামি গ্রেফতারেও তৎপরতা নেই পুলিশের। পুলিশর আন্তরিক হলে এ ধরনের ঘটনা বারবার ঘটতো না।
এসব ডাকাতির বিষয়ে লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জহুরুল ইসলাম হাওলাদার বলেন, এরআগে একটি ডাকাতির ঘটনায় মামলা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতের ঘটনায়ও মামলা নেওয়া হবে। পুলিশ আসামি গ্রেফতারসহ ঘটনা অনুসন্ধানে সচেষ্ট রয়েছে।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...