অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ | ২৪শে আশ্বিন ১৪৩৩

কৃষ্ণ সাগরে মহড়া চালিয়েছে রাশিয়ান নৌবাহিনী : প্রতিরক্ষা মন্ত্রণালয়

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২১শে জুলাই ২০২৩ বিকাল ০৪:২৫

remove_red_eye

২৯৬

উত্তর-পশ্চিম কৃষ্ণ সাগরে তাজা গোলা নিক্ষেপ করে নৌ মহড়া চালিয়েছে রাশিয়ার নৌবাহিনী। 
মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার বলেছে, এই মহড়ায় সামরিক লক্ষ্যবস্তু হিসেবে জলপথের সম্ভাব্য মাধ্যমে ইউক্রেনে যাওয়ার জাহাজগুলো বিবেচনা করা হয়েছে।
ব্ল্যাক সি ফ্লিট ‘কৃষ্ণ সাগরের উত্তর-পশ্চিম অংশে যুদ্ধ প্রশিক্ষণ পরিসরে লক্ষ্যবস্তুতে জাহাজ-বিরোধী ক্রুজ ক্ষেপণাস্ত্রের লাইভ ফায়ারিং চালিয়েছে।’ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা বলেছে।
এতে বলা হয়েছে, ‘একটি ক্ষেপণাস্ত্র হামলার ফলে লক্ষ্যবস্ত জাহাজটি ধ্বংস হয়ে গেছে।’ 
‘এছাড়াও যৌথ মহড়ার সময়, জাহাজ এবং ফ্লিট এভিয়েশন অস্থায়ীভাবে ন্যাভিগেশনের জন্য বন্ধ এলাকাটিকে বিচ্ছিন্ন করার জন্য কাজ করেছে এবং আপত্তিকর জাহাজটিকে আটক করার জন্য কিছু ব্যবস্থাও চালিয়েছে।’
রাশিয়া বুধবার বলেছে, ইউক্রেনের সাথে একটি শস্য রপ্তানি চুক্তি বাতিল করার কয়েকদিন পর, কৃষ্ণ সাগরের উপর ইউক্রেনীয় বন্দরগুলোর পথে কার্গো জাহাজগুলোকে সম্ভবত সামরিক পণ্যবাহী হিসাবে বিবেচনা করা হবে।
ক্রেমলিন ‘কৃষ্ণ সাগরের আন্তর্জাতিক জলসীমার উত্তর-পশ্চিম এবং দক্ষিণ-পূর্ব অংশে’ অনির্দিষ্ট এলাকাগুলোকে ‘অস্থায়ীভাবে যাতায়াতের জন্য বিপজ্জনক’ হিসাবে ঘোষণা করেছে।
এটি মস্কোর অংশগ্রহণ ছাড়া ব্ল্যাক সি শিপমেন্ট রুট স্থাপনের ‘ঝুঁকি’ সম্পর্কেও সতর্ক করেছে।
কিয়েভ বলেছে, রাশিয়া চুক্তি থেকে বেরিয়ে আসা সত্ত্বেও তারা তার দক্ষিণ বন্দরগুলোর মাধ্যমে শস্য রপ্তানি চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে।

সুত্র বাসস

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

আরও...