বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০শে জুলাই ২০২৩ রাত ১০:২৩
৩৫৪
শফিক খান: ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের জংশন বাজারের কোল ছুঁয়ে বয়ে চলা পন্ডিতের খালের পঁচা ময়লা পানি নিস্কাসনের আশ্বাস দেন ভোলা সওজ প্রকৌশলী রাসেল । গত ১৪ জুলাই দুই দিনের মধ্যে পঁচা পানি অপসারন করা হবে বলে আস্বাস দেন তিনি । তবে আশ্বাস পর্যন্তই সীমাবদ্ধ পন্ডিতের খালের পঁচা ময়লা পানি নিস্কাসন ব্যবস্থা । আশ্বাসের পর এক সপ্তাহ অতিবাহিত হলেও পঁচা ময়লা পানি নিস্কাসন করতে পারেননি। এদিকে পঁচা পানির গন্ধ ছড়িয়ে রোগ বালাই বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজ।
প্রসঙ্গতঃ জংশন বাজারের কোল ঘেঁশে বয়ে চলা পন্ডিতের খালে ময়লা পানি জমে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে অতিষ্ঠ হয়ে পড়েছেন আশপাশের ব্যবসায়ী, শিক্ষার্থী, পথচারীসহ যানবাহন চালকসহ এলাকার বাসিন্দারা ।"পন্ডিতের খালের পঁচা ময়লা পানির গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী"শিরোনামে স্থানীয় দৈনিক বাংলার কণ্ঠে সংবাদ প্রকাশের পরেও ব্যাবস্থা নেন নাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে সরু পাইপ লাইনের ব্যাবস্থা করা হলেও তা দিয়ে ময়লা পানি নিস্কাসন হচ্ছেনা। পন্ডিতের খালের উপর সম্প্রতি সওজ ভোলার তত্বাবধানে একটি ব্রিজ নির্মানের জন্য বাঁধ দেওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ময়লা পানির দুর্গন্ধ বাতাসে মিশছে এবং ক্রমেই বাড়ছে দুর্গন্ধের মাত্রা। এ বিষয়ে ভোলা সওজ প্রকৌশলী মোঃ রাসেল দ্বিতীয় ধফায় আরেকবার পানি নিস্কাসনের আশ্বাস দিয়ে বলেন আমরা অতিদ্রæত পঁচা পানি নিস্কাসনের ব্যাবস্থা করবো ।
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ
ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ
বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’
কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত