অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৭ই জুলাই ২০২৬ | ২৩শে আষাঢ় ১৪৩৩

রাজধানীতে তৃতীয় বিইএস-মেয়ো অ্যাডভান্স কোর্স ইন এন্ডোক্রাইনলজি শুরু

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২০শে জুলাই ২০২৩ সন্ধ্যা ০৭:০১

remove_red_eye

২৪৫

চিকিৎসা সেবা অনুশীলন উন্নতির মাধ্যমে বাংলাদেশে রোগীদের যতেœ উল্লেখযোগ্য প্রভাব ফেলার প্রতিশ্রুতিতে শুরু হলো ‘তৃতীয় বিইএস-মেয়ো অ্যাডভান্স কোর্স ইন এন্ডোক্রাইনলজি-২০২৩।’
বৃহস্পতিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে দুই দিনব্যাপী অনুষ্ঠানের প্রথমদিনে চিকিৎসকরা এই প্রতিশ্রুতি নেন। 
বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি (বিইএস) ও আমেরিকার মেয়ো ক্লিনিক যৌথভাবে এই কোর্সটি আয়োজন করেছে।
বিইএস সভাপতি এসএম আশরাফুজ্জামান বলেন, এই কোর্সটি এন্ডোক্রাইনলজির ক্ষেত্রে একটি বৈজ্ঞানিক প্রোগ্রাম হিসেবে বিশিষ্টতা অর্জন করেছে।
বিশ্বব্যাপী স্বীকৃত বিশেষজ্ঞদের সমন্বয়ে সমন্বিত ফ্যাকাল্টি সদস্যরা চিকিৎসা অনুশীলনের মূল চ্যালেঞ্জ মোকাবেলার উপর গুরুত্ব দিয়ে সেশন নেতৃত্ব দিচ্ছেন। অংশগ্রহণকারীরা রোগীর চিকিৎসা সেবা উন্নত করতে এবং এন্ডোক্রাইনলজির ক্ষেত্রে অগ্রসর হওয়ার জন্য উপকৃত হবেন।
এই কোর্সটি আমাদের এন্ডোক্রাইনলজিস্টদের জন্য তাদের জ্ঞান প্রসার করার, শীর্ষ বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করার এবং এন্ডোক্রাইন ও বিপাকীয় ব্যাধিগুলোর সেবা দেয়ার দক্ষতা বৃদ্ধির সুবর্ণ সুযোগ বলেও মন্তব্য করেন তিনি।
তৃতীয় বিইএস-মেয়ো অ্যাডভান্স কোর্স ইন এন্ডোক্রাইনলজি-২০২৩ এর কোর্স সমন্বয়কারী ও বিইএস সাধারণ সম্পাদক ডা. শাহজাদা সেলিম বলেন, বিইএস ও মেয়ো ক্লিনিকের মধ্যে সহযোগিতা, ক্রমাগত শিক্ষা ও পেশাগত উন্নয়নে তাদের প্রতিশ্রুতিকে আরো দৃঢ় করবে। মেয়ো ক্লিনিকের সাথে কাজের দক্ষতা কাজে লাগিয়ে এবং পূর্ববর্তী কোর্সগুলোর সাফল্যের উপর ভিত্তি করে চিকিৎসকরা এন্ডোক্রাইনলজি সেবার ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব গড়ে তোলার চেষ্টা করবে।
তিনি আরো বলেন, আমরা অন্তর্দৃষ্টি প্রদান করার প্রতিশ্রুতি দিচ্ছি এবং এন্ডোক্রাইনলজির ক্ষেত্রে রোগীর যতœ বাড়ানোর জন্য স্বাস্থ্যসেবা  পেশাদারদের ক্ষমতায়ন বাস্তবায়ন করবো। এন্ডোক্রাইনলজিস্টরা ভবিষ্যতে এই শেখার অভিজ্ঞতার সুযোগ হাতছাড়া করবে না। চিকিৎসা অনুশীলন উন্নতির মাধ্যমে আমরা বাংলাদেশে রোগীর যতেœ উল্লেখযোগ্য অবদান রাখতে চাই।
এ সময় কোন কোন ওষুধ থাইরয়েড রোগীদের অস্বাভাবিক থাইরয়েড পরীক্ষা, থাইরয়েড হরমোনের প্রোটিনকে ও থাইরয়েড হরমোন প্রস্তুতির শোষণকে প্রভাবিত করে ইত্যাদি নিয়ে বিভিন্ন দিক উপস্থাপনায় তুলে ধরেন তিনি।
প্রসঙ্গত, মেয়ো ক্লিনিকের লক্ষ্য হলো এন্ডোক্রাইনলজিস্টদের অন্তঃ¯্রাব ও বিপাকীয় ব্যাধির চিকিৎসা পরিচালনার জন্য অনুশীলন জ্ঞানকে সমৃদ্ধ করা। এই ক্লিনিক দুই বছর পর পর সিঙ্গাপুরের এন্ডোক্রাইন সোসাইটির সহযোগিতায় এ ধরনের কোর্সের আয়োজন করে আসছে। বিইএস চার বছর আগে থেকে এই উদ্যোগ নিয়ে সফলভাবে এই কোর্সটি আয়োজন করে আসছে।
এই সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রফেসর মো. ফারুক পাঠান, প্রফেসর মো. হাফিজুর রহমান, প্রফেসর অজিত কুমার পাল, প্রফেসর নেহাল থমাস, ডা. উইলিয়াম ইউং জুনিয়র, ডা. আদ্রিয়ান ভেল্লা, ডা. মেথিউ টি ড্রেক, ডা. ভি মাহান, ডা. ফারিয়া আফসানা, ডা. তানজিনা হোসেন, ডা. মারুফা মুশতারী প্রমুখ।

সুত্র বাসস

ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ভোলা সরকারি মহিলা কলেজ  শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম

ভোলা সরকারি মহিলা কলেজ শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত

চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন

চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

মনপুরায় অন্ধ প্রতিবন্ধী  স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা

মনপুরায় অন্ধ প্রতিবন্ধী স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা

লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা

লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা

খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০

খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০

‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান

‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান

ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি

ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি

আরও...