বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯শে জুলাই ২০২৩ রাত ১১:০৭
১০২৬
মলয় দে : ভোলায় সদ্য বিদায়ী পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম কে জেলা পুলিশের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে। বুধবার ১৯শে জুলাই সকাল ১০ টায় পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে এ বিদায় সংবর্ধনা দেয়া হয়।এসময় জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তার হাতে তুলে দেয়া হয়।বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পুলিশের সকল পর্যায়ের পুলিশ সদস্যদের বক্তব্যে বিদায়ী পুলিশ সুপার তার কর্মময় জীবনে কতটা সৎ,মেধাবী,প্রতিশ্রুতিশীল, চৌকস ও সততা সহিত কাজ করে গেছেন এসকল বিষয়গুলো ফুটে উঠেছে। এসময় বিদায়ী পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম তার বক্তব্যে বলেন, আমার যাবতীয় যত প্রশংসা সবকিছুই সহযোদ্ধা-সহকর্মী পুলিশ সদস্যদের জন্য। সকলেই আমাকে এমনভাবে সহায়তা করেছেন তারা এমনভাবে দায়িত্বগুলো পালন করেছেন যার ফলশ্রæতিতেই আমি আজ সম্মানিত বোধ করছি। এছাড়াও তিনি প্রত্যেককে পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সাথে অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার জন্য বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকারের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আছাদুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল)মো: জহুরুল ইসলাম হাওলাদার,সহকারী পুলিশ সুপার (তজুমদ্দিন সার্কেল) মোঃ মাসুম বিল্লাহ,শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপার, প্রণয় রায় সহ ভোলা, সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, পুলিশ পরিদর্শক, শহর ও যানবাহন শাখা, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই, পুলিশ লাইন্স, আরও আই, রিজার্ভ অফিস, ভোলা সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।বিদায়ী পুলিশ সুপার তিনি গত ২৪ অক্টোবর ২০২১সালে ভোলা জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করে প্রায় ১ বছর ১৯ মাস নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত