বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯শে জুলাই ২০২৩ রাত ১০:০৫
২৯৭
ইকরামুল আলম : ভোলায় ডেঙ্গুর সাথে পাল্লা দিয়ে নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিদিনিই ডেঙ্গু ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন গড়ে ২০ থেকে ৩০ জন রোগী। গত ২৪ ঘন্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) ভোলা জেলায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭জন ও নিউমোনয়িা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ জন। এর মধ্যে গত সোমবার নিউমোনয়িা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি এক শিশুর মৃত্যু হয়েছে।
ভোলার সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২০দিনে জেলার ৬টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ১৯৩ জন এবং নিউমোনিয়া আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ৪৩১ জন। হঠাৎ করে ভোলার হাসপাতালগুলোতে ডেঙ্গু ও নিউমোনিয়া আক্রান্ত রোগীদের চাপ বেড়ে যাওয়ায় তাদের চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের।
চিকিৎসকরা বলছেন, এ মৌসুমে ডেঙ্গু ও নিউমোনিয়ার প্রকোপ অতিতের চেয়ে অনেকটাই বেশি। চলতি মাসেই ভোলায় ডেঙ্গু ও নিউমোনিয়ার সর্বোচ্চ রোকর্ড। হাসপাতালেও বেড়েছে রোগীদের চাপ।
বুধবার (১৯ জুলাই) ভোলার ২৫০ শয্যা জেনালের হাসপাতালে গিয়ে দেখা গেছে, জুলাই মাস জুড়েই এ দুটি রোগের প্রকোপ অনেক বেশি। গত এক সপ্তাহে ১৩৬জন নিউমোনিয়া ও ৭২ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন আছেন নিউমেনিয়া আক্রান্ত ২০জন এবং ডেঙ্গু আক্রান্ত ২৭জন। নিউমোনিয়া আক্রান্তদের মধ্যে বেশীরভাগই শিশু। এক রোগীর চাপ বেড়ে যাওয়ায় এক বেডে একাধিক শিশুকে চিকিৎসা নিতে দেখা গেছে।
ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. মু. মনিরুল ইসলাম জানান, গত কয়েকদিনের বৃষ্টির কারনে শিশুদের জ¦র, সর্দি ও কাশি হয়ে নিউমোনিয়ায় রূপ নিয়েছে। আবহাওয়ার পরবির্তনের কারনে এ রোগের প্রকোপ কিছুটা বেশী।
অন্যদিকে ডেঙ্গু বাড়লেও বর্ষার প্রবনতা কমে গেলে তা নিয়ন্ত্রন চলে আসবে। তবে এ বিষয়ে মানুষকে সচেতন হতে হবে। তারা সাধ্য অনুযায়ী রোগীদের প্রয়োজনীয় সেবা দিয়ে যাচ্ছেন। হাসপাতাল থেকে পর্যপ্ত ওষুধ সরবরাহ ও পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে।
ভোলার সিভিল সার্জন ডা. কে এম শফিকুজ্জমান জানান, ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় জেলার ৬টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫টি করে মোট ৩০টি ওয়ার্ড বাড়ানো হয়েছে। চিকিৎসক ও নার্সরা রোগীদের প্রয়োজনীয় সেবা দিয়ে যাচ্ছেন।
চরফ্যাশনে ২ হাজার প্রান্তিক জেলেকে খাদ্য সহায়তা প্রদান
লালমোহনে উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ভোলায় হত্যাকান্ডের আসামি কক্সবাজারে গ্রেফতার
ভোলায় পানি নিষ্কাশনের দাবীতে কৃষকদের মানববন্ধন
ভোলায় সাবেক প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মুনাজাত
ভোলার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হারুন অর রশিদের সহধর্মিণীর ইন্তেকাল
সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারফ হোসেন শাজাহানের আজ ১৪ তম মৃত্যুবার্ষিকী
বোরহানউদ্দিনে দ্বিতীয় দিনে স্কয়ারের ফ্রি হেলথ ক্যাম্পে চিকিৎসাসহ ঔষধ পেলো কয়েক হাজার মানুষ
গণিত পরীক্ষা খারাপ হওয়ায় ভোলায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
ভোলা জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক