লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৯শে জুলাই ২০২৩ রাত ০৮:৪৫
৫৬০
লালমোহন প্রতিনিধি: দাদা থেকে বাবা। বাবা থেকে এখন নিজে। এই বংশপরম্পরায় প্রায় ৪৫ বছর ধরে তাবিজ-কবজ বাঁধাই করে জীবিকা নির্বাহ করছেন বৃদ্ধ মো. ছাদেক। ভোলার লালমোহন পৌরসভার সার-বীজ পট্টি এলাকার ফুটপাতে বসে বছরের পর বছর তাবিজ আর কবজ বাঁধাই করে আসছেন তিনি। একই সঙ্গে সেখানে তাবিজ-কবজের খোসাও বিক্রি করেন ৬০ বছর বয়সী বৃদ্ধ ছাদেক। ফুটপাতের এই ছোট্ট দোকানটিই তার আয়ের প্রধান উৎস। যেখানের আয় দিয়েই চলে তার পরিবার। বৃদ্ধ মো. ছাদেক লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরছকিনা গ্রামের ফোনারী বাড়ির বাসিন্দা।
বৃদ্ধ মো. ছাদেক ফোনারী বলেন, বাপ-দাদারা এই কাজ করেছেন। আমার পনের বছর বয়স থেকে তাদের কাছ থেকে শিখে নিজেই এখন তাবিজ-কবজ বাঁধাইয়ের কাজ করছি। পাশাপাশি পাইকারি হিসেবে তাবিজ-কবজের খোসাও বিক্রি করি। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ১০টা পর্যন্ত এখানে বসে এ দোকান করছি। এতে করে গড়ে দৈনিক এক থেকে দেড় হাজার টাকার মতো উপার্জন করি। খরচ বাদে যেখান থেকে লাভ হয় ছয়-সাতশত টাকা।
তিনি আরো বলেন, এই দোকানের আয় থেকে সংসার চলে। পাঁচ ছেলে-মেয়ের মধ্যে দুই মেয়েকে এই দোকানের আয় দিয়েই বিয়ে দিয়েছি। এছাড়া দুই সন্তানের মধ্যে একজন বিয়ে করে পরিবার নিয়ে চট্টগ্রাম থাকে। বর্তমানে সংসারে স্ত্রী ও এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। এই তাবিজ-কবজ বাঁধাই আর এসবের খোসা বিক্রি করেই এখন সংসার চালাচ্ছি। এতেই আল্লাহ অনেক ভালো রেখেছেন। আমার কারও কাছে তেমন আর কোনো চাওয়া-পাওয়া নেই।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত