অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিনত হবে : তোফায়েল

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই জুলাই ২০২৩ রাত ০৯:৩৪

remove_red_eye

৪২৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক  : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ,সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে। আন্তর্জাতিক বিশ্বে আজকে বাংলাদেশ মর্যাদাশালী দেশ। আমরা স্বল্প উন্নত দেশ ছিলাম। সেখান থেকে  আমরা  এখন উন্নয়নশীল দেশে রুপান্তরীত হয়েছি। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। বাংলাদেশকে নিয়ে আজ আমরা গর্ববোধ করি।  রবিবার দুপুরে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে জেলা উন্নয়ন সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 তোফায়েল আহমেদ আরো বলেন, ভোলায় ব্যাপক গ্যাস রয়েছে। পৃথীবির অন্যান্য দেশে ৮ টি কূপ খনন করলে একটিতে গ্যাস পাওয়া যায় আর ভোলাতে দুইটা কূপ খনন করলে একটিতে ব্যাপক গ্যাস পাওয়া যায়। কয়েক দিন আগেও ইলিশায় পর্যাপ্ত গ্যাস পাওয়া গেছে।  ভোলার গ্যাসের উপর নির্ভর করে অনেক শিল্প, কল, কারখানা গড়ে উঠবে। তিনি আরো বলেন, ভোলা-বরিশাল হবে। আর এই ব্রিজ হলে ভোলা থেকে ঢাকা ৪/৫ ঘন্টা যাওয়া যাবে। নৈক বড় বড় কোম্পানী কলকারখানা গড়ে তুলবে।  ভোলায় গ্যাস ভিত্তিক ৬শ মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। জেলার চাহিদা মিটিয়ে জাতীয় গ্রীডে বিদ্যুৎ সরবরাহ করা হয়।  তোফায়েল আহমেদ বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে চলেছে।

ভোলা জেলা প্রশাসক মোঃ তৌফিক ই-লাহী চৌধুরীর সভাপতিত্বে এ সময় পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহা, সিভিল সার্জন ডাঃ এএম শফিকুজ্জামান,  তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল,দৌলতখান উপজেলা চেয়ারম্যান মঞ্জুল আলম খান, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশী  নাজমুল আহসান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাসানুজ্জামান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ডিভিশন-২  হাসান মাহামুদ সহ জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জেলা বিভিন্ন দপ্তরের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরা হয়।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...