বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৫ই জুলাই ২০২৩ রাত ০৮:৪৭
২৯০
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই এদেশের সকল মানুষ শান্তিতে আছে।
আজ শনিবার দিনাজপুর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বিভিন্ন রোগীদের এককালীন অনুদানের চেক বিতরন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
২০২২-২০২৩ অর্থ বছরের ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের মাঝে এই চেক বিতরণ করা হয়।
ইকবালুর রহিম বলেন, বাংলাদেশের কোন মানুষ কষ্টে থাক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তা চায় না। শেখ হাসিনা আছেন বলেই এদেশের সকল মানুষ শান্তিতে আছে। ক্যান্সার, কিডনি, হৃদরোগীদের উপহারের চেক সহায়তা প্রদান বঙ্গবন্ধু কন্যার মানবিকতার প্রকাশ।
তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে এদেশের মানুষ কষ্টে থাকে। বিএনপির জামাতের আমলে এসব রোগীদের কোন সহায়তা দেয়া হয়নি। বিএনপি জামায়াত ক্ষমতায় গিয়ে কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ করে দিয়েছিল।
দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিচুর রহমানের সভাপতিত্বে ও শহর সমাজসেবা অফিসার মো. মাইনুল ইসলামের সঞ্চালনে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ফরিদুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. এমদাদুল হক প্রামানিক, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুলতানা বুলবুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী প্রমুখ।
শহর সমাজসেবা কার্যালয় দিনাজপুরের ৬৮ জন রোগীকে ৫০ হাজার টাকা করে ৩৪ লাখ টাকা এবং সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের ৮৬ জন রোগীকে ৫০ হাজার টাকা করে ৪৩ লাখ টাকার চেক প্রদান করা হয়।
সুত্র বাসস
ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা
জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক
সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প
বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবীতে ঐক্যের ডাক
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চরফ্যাশনে সংকটে হাজারো জেলে
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত